English / বাংলা
Editorial News 24

আলামিনের বিরুদ্ধে একাধিক মামলা

মোহাম্মদপুরে অস্ত্র ও ইয়াবাসহ তিনজন আটক

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

মোহাম্মদপুরে অস্ত্র ও ইয়াবাসহ তিনজন আটক
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারী চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আলামিনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)। এ সময় তাদের কাছ থেকে দুটি দেশীয় অস্ত্র ও ৩৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) ভোরে মোহাম্মদপুর থানার ৪০ ফিট সংলগ্ন লাউতলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-২-এর ক্রাইম প্রিভেনশন স্পেশাল কোম্পানির (সিপিএসসি) কমান্ডার হাসান মোহতারিম।গ্রেপ্তার অন্য দুজন হলেন আসলাম ও জুলহাস। অভিযানকালে তাদের কাছ থেকে দুটি সামুরাই ও ৩৮০ পিস ইয়াবা জব্দ করা হয়।হাসান মোহতারিম জানান, গ্রেপ্তার তিনজন দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর এলাকায় ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিলেন। পাশাপাশি তারা ছিনতাইকারীদের আশ্রয় ও সহযোগিতা দিয়ে আসছিলেন। মোহাম্মদপুর ও আদাবর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ছিনতাইকারী ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাচ্ছে এসআরবি-২। অপরাধী চক্রের মূল হোতাদের আইনের আওতায় আনার চলমান অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে।তিনি আরও জানান, পুলিশের ক্রিমিনাল রেকর্ড (পিসিপিআর) যাচাই করে আলামিনের বিরুদ্ধে ডাকাতি, ডাকাতির চেষ্টা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট তিনটি মামলা থাকার তথ্য পাওয়া গেছে। অন্যদিকে আসলামের বিরুদ্ধে দস্যুতার চেষ্টা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে।

গ্রেপ্তার তিনজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Editorial News 24

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

মোহাম্মদপুরে অস্ত্র ও ইয়াবাসহ তিনজন আটক

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0