English / বাংলা
Editorial News 24

তবে এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

রাজধানীর বিভিন্ন স্থানে দফায় দফায় ককটেল বিস্ফোরণ ও আগুন


প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

রাজধানীর বিভিন্ন স্থানে দফায় দফায় ককটেল বিস্ফোরণ ও আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় সোমবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত দফায় দফায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ফার্মগেট, আদাবর, মিরপুর, মগবাজার ও যাত্রাবাড়ীসহ কয়েকটি এলাকায় এসব ঘটনা ঘটে। এ সময় একাধিক বাসে আগুন দেওয়া হয়। মগবাজারে পুলিশ চেকপোস্টে ককটেল নিক্ষেপের চেষ্টার সময় চারজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। একই সময়ে শিল্পাঞ্চল থানার সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করে জানান, ফার্মগেটে বাসে অগ্নিসংযোগ ও বিশ্ববিদ্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হননি।এরপর রাত ৯টার দিকে মিরপুর-১১ নম্বরে পার্কিং করে রাখা বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসটির আসন, জানালার কাচ ও বডির বিভিন্ন অংশ পুড়ে যায়। এ ঘটনায়ও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।রাত ৯টা ৪০ মিনিটের দিকে আদাবরের টোকিও স্কয়ারের সামনে পরপর চারটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। তবে এতে কেউ আহত হননি বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে, রাত সাড়ে ৯টার দিকে হাতিরঝিল থানার অধীন মগবাজার পুলিশ চেকপোস্টে ককটেল নিক্ষেপের চেষ্টা করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে চারজনকে হাতেনাতে আটক করে পুলিশ।এসব ঘটনার পর রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

Editorial News 24

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬


রাজধানীর বিভিন্ন স্থানে দফায় দফায় ককটেল বিস্ফোরণ ও আগুন

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

রাজধানীর বিভিন্ন এলাকায় সোমবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত দফায় দফায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ফার্মগেট, আদাবর, মিরপুর, মগবাজার ও যাত্রাবাড়ীসহ কয়েকটি এলাকায় এসব ঘটনা ঘটে। এ সময় একাধিক বাসে আগুন দেওয়া হয়। মগবাজারে পুলিশ চেকপোস্টে ককটেল নিক্ষেপের চেষ্টার সময় চারজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। একই সময়ে শিল্পাঞ্চল থানার সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করে জানান, ফার্মগেটে বাসে অগ্নিসংযোগ ও বিশ্ববিদ্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হননি।এরপর রাত ৯টার দিকে মিরপুর-১১ নম্বরে পার্কিং করে রাখা বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসটির আসন, জানালার কাচ ও বডির বিভিন্ন অংশ পুড়ে যায়। এ ঘটনায়ও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।রাত ৯টা ৪০ মিনিটের দিকে আদাবরের টোকিও স্কয়ারের সামনে পরপর চারটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। তবে এতে কেউ আহত হননি বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে, রাত সাড়ে ৯টার দিকে হাতিরঝিল থানার অধীন মগবাজার পুলিশ চেকপোস্টে ককটেল নিক্ষেপের চেষ্টা করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে চারজনকে হাতেনাতে আটক করে পুলিশ।এসব ঘটনার পর রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।


Editorial News 24


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0