English / বাংলা
Editorial News 24

মারামারি ও পর্নোগ্রাফি আইনের মামলায় পটুয়াখালীর মির্জাগঞ্জ থেকে গ্রেপ্তার করে পাঠানো হলো কারাগারে

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ মৃধা গ্রেপ্তার!

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘কালো মানিক’ নামের একটি বিশাল গরু উপহার দিতে চেয়ে দেশজুড়ে আলোচনায় আসা পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সেই সোহাগ মৃধাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার (১৪ জুন) তাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান। গ্রেপ্তার সোহাগ মৃধা উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামের বাসিন্দা।

যে কারণে গ্রেপ্তার হলেন সোহাগ

মির্জাগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, সোহাগ মৃধার বিরুদ্ধে এলাকায় একটি মারামারি এবং একটি পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলাসহ মোট দুটি মামলা রয়েছে। এর মধ্যে মারামারির মামলায় তিনি এক নম্বর এজাহারভুক্ত আসামি এবং পর্নোগ্রাফি মামলায় সহযোগী আসামি হিসেবে অভিযুক্ত ছিলেন। দীর্ঘদিন পলাতক থাকার পর সুনির্দিষ্ট এই দুই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। তবে গ্রেপ্তার থাকায় এ বিষয়ে সোহাগ মৃধার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

যেভাবে আলোচনায় এসেছিলেন তিনি

উল্লেখ্য, গত বছর পবিত্র ঈদুল আজহার সময় নিজের খামারের বিশাল আকৃতির গরু ‘কালো মানিক’-কে বেগম খালেদা জিয়ার নামে কোরবানি ও উপহার দেওয়ার ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন সোহাগ মৃধা। পরবর্তীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উপহারের ঘোষণাটি জানতে পেরে সোহাগের আন্তরিকতার প্রশংসা করেন এবং তার পরিবারের আর্থিক সচ্ছলতার কথা বিবেচনা করে গরুটি উপহার হিসেবে গ্রহণ করে আবার তাকেই ফিরিয়ে দেন।

চলতি বছর পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কদিন আগেই গরুটি বিক্রি করেছিলেন সোহাগ। তবে কোরবানির ঈদের রেশ কাটতে না কাটতেই আইনি গ্যাঁড়াকলে পড়ে এবার তাকে যেতে হলো কারাগারে।

মির্জাগঞ্জ থানার ওসি মো. তৌহিদুজ্জামান জানান, আইনি প্রক্রিয়া মেনেই আসামিকে আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ মৃধা গ্রেপ্তার!

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0