English / বাংলা
Editorial News 24

এদিকে শারমিনের পরিবারের অভিযোগ, তাঁকে গ্রেপ্তারের আগে তাঁর বিরুদ্ধে কোনো মামলা ছিল না। ষড়যন্ত্রের মাধ্যমে তাঁকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জড়ানো হয়েছে বলে দাবি করেছেন স্বজনেরা।

মায়ের প্যারোলের আবেদন করা হয়নি, মোহাম্মদপুরে দাফন তূর্যর

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

মায়ের প্যারোলের আবেদন করা হয়নি, মোহাম্মদপুরে দাফন তূর্যর
ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মীর ছেলে নিসর্গ হোসেন তূর্যর (১৫) মরদেহ ঢাকার মোহাম্মদপুর জামে মসজিদ কমপ্লেক্স কবরস্থানে দাফন করা হয়েছে। শনিবার জানাজা শেষে তাকে দাফন করা হয়।শুক্রবার রাত ১১টার দিকে তূর্যর মৃত্যু হয়। তার মা শারমিন সুলতানা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন। শেষবারের মতো ছেলেকে দেখার জন্য শনিবার দুপুরে তার মরদেহ কারাগারে নেওয়া হয়।শারমিনের প্যারোলে মুক্তি না পাওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হলে গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া প্রথম আলোকে জানান, তাঁর কাছে প্যারোলে মুক্তির কোনো আবেদন করা হয়নি।শারমিনের স্বামী শাহাদাৎ হোসেন নিপুও জানান, পরিবারের পক্ষ থেকে প্যারোলের আবেদন করা হয়নি। তাঁর দাবি, নিরাপত্তাঝুঁকির কথা উল্লেখ করে ডিসেম্বর পর্যন্ত আসামিদের কারাগারের বাইরে নেওয়ার বিষয়ে তাঁকে নিরুৎসাহিত করা হয়েছিল।

তবে সন্তানের মরদেহ দেখানোর অনুমতি চেয়ে কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিলেন তিনি। পরে কারাগারে তূর্যর মরদেহ নেওয়া হলে শারমিনকে পাঁচ থেকে ছয় মিনিট সময় দেওয়া হয়। এ সময় ছেলের মরদেহ জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন তিনি।তূর্যর খালা শাম্মী জানান, জন্মের পর থেকেই সে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিল। চোখসহ শরীরের বিভিন্ন স্থানে তার ১০ থেকে ১২টি অস্ত্রোপচার হয়েছিল। অসুস্থ সন্তানের দেখাশোনার জন্য শারমিন ২০২২ সাল থেকে রাজনীতি থেকে দূরে ছিলেন বলেও জানান তিনি।

কারাগার সূত্রে জানা গেছে, গত অক্টোবরের শুরুতে রাজধানীর লালবাগে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় শারমিন সুলতানাকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. নজরুল ইসলাম জানান, সন্তানের মৃত্যুর খবর পাওয়ার পর শেষবারের মতো তাকে দেখার আবেদন করেছিলেন শারমিন। পরে কারা কর্তৃপক্ষ তাঁকে মরদেহ দেখানোর ব্যবস্থা করে।

এদিকে শারমিনের পরিবারের অভিযোগ, তাঁকে গ্রেপ্তারের আগে তাঁর বিরুদ্ধে কোনো মামলা ছিল না। ষড়যন্ত্রের মাধ্যমে তাঁকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জড়ানো হয়েছে বলে দাবি করেছেন স্বজনেরা।

আপনার মতামত লিখুন

Editorial News 24

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

মায়ের প্যারোলের আবেদন করা হয়নি, মোহাম্মদপুরে দাফন তূর্যর

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0