English / বাংলা
Editorial News 24

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী রোববার পর্যন্ত সারা দেশে তাপমাত্রার তেমন পরিবর্তনের সম্ভাবনা নেই। এ সময় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে সোমবার থেকে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

নভেম্বরের শেষেই শীতের আগমনী বার্তা, ডিসেম্বরজুড়ে বাড়তে পারে শীতের দাপট

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

নভেম্বরের শেষেই শীতের আগমনী বার্তা, ডিসেম্বরজুড়ে বাড়তে পারে শীতের দাপট
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ক্রমেই কমছে তাপমাত্রা। সেই সঙ্গে বাড়ছে শীতের অনুভূতি। বিশেষ করে রাত ও ভোরের দিকে ঠান্ডার প্রভাব বেশি অনুভূত হচ্ছে। উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকার মানুষ ইতোমধ্যে শীতের আমেজ পেতে শুরু করেছেন। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, ডিসেম্বরের শুরুতে শীতের প্রকোপ আরও বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী রোববার পর্যন্ত সারা দেশে তাপমাত্রার তেমন পরিবর্তনের সম্ভাবনা নেই। এ সময় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে সোমবার থেকে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।সাধারণত সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে শীতের আগমনী অনুভূতি শুরু হয়। নভেম্বরের দিকে তা আরও স্পষ্ট হয়ে ওঠে। ডিসেম্বর ও জানুয়ারিতে শীতের তীব্রতা বাড়ে এবং ফেব্রুয়ারি থেকে ধীরে ধীরে কমতে থাকে। তবে সাম্প্রতিক বছরগুলোতে এই স্বাভাবিক ধারায় পরিবর্তন দেখা যাচ্ছে। শীতের আগমন পিছিয়ে যাওয়ার পাশাপাশি বাড়ছে মৌসুমের গড় তাপমাত্রাও।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, সাধারণত ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচের তাপমাত্রাকে শীত হিসেবে বিবেচনা করা হয়। সাম্প্রতিক বছরগুলোতে নভেম্বর মাসে শীতের মৌসুম শুরু হচ্ছে। এল নিনোর প্রভাব থাকায় এবার তীব্র শীতের সম্ভাবনা কম। শৈত্যপ্রবাহ দেখা দিলেও তা অল্প কয়েক দিনের জন্য স্থায়ী হতে পারে। সামগ্রিকভাবে চলতি মৌসুমে তুলনামূলক উষ্ণ আবহাওয়া বিরাজ করার পূর্বাভাস রয়েছে।শুক্রবার (২৭ নভেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের সন্দ্বীপে, ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে মাত্র তিন দিনের ব্যবধানে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা কমেছে সাড়ে তিন ডিগ্রি সেলসিয়াসের বেশি। গত মঙ্গলবার রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার তা নেমে দাঁড়িয়েছে ১৮ দশমিক ৫ ডিগ্রিতে। নভেম্বরের শেষ সময়ে তাপমাত্রার এই পতন শীতের আগমনী সংকেত দিচ্ছে। বিশেষ করে উত্তরাঞ্চলে শীতের অনুভূতি তুলনামূলক বেশি।আবহাওয়া অধিদপ্তরের মানদণ্ড অনুযায়ী, সর্বনিম্ন তাপমাত্রার ভিত্তিতে শৈত্যপ্রবাহকে চারটি শ্রেণিতে ভাগ করা হয়। তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি হলে মাঝারি, ৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রি হলে তীব্র এবং ৪ ডিগ্রি বা এর নিচে নামলে অতিতীব্র শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচনা করা হয়। সাধারণত মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহের সময়ই দেশে সবচেয়ে বেশি শীত অনুভূত হয়।আবহাওয়া অধিদপ্তরের নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত তিন মাসের পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে দেশে আট থেকে ১০টি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে দুই থেকে তিনটি মাঝারি এবং একটি তীব্র শৈত্যপ্রবাহে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। তবে নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি—এই তিন মাসেই দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকতে পারে।আবহাওয়াবিদ ড. মুহাম্মদ বজলুর রশিদ জানান, বাংলাদেশে শীতের তীব্রতা নির্ভর করে মূলত সাইবেরিয়ান উচ্চচাপবলয় ও উত্তর-পশ্চিমা বায়ুপ্রবাহের ওপর। শীতকালে সূর্য দক্ষিণ গোলার্ধে অবস্থান করায় সাইবেরিয়া ও হিমালয় অঞ্চলে বায়ুচাপ বেড়ে যায়। এর ফলে হিমালয়ের পাদদেশ দিয়ে উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে শীতল ও শুষ্ক বাতাস বাংলাদেশে প্রবেশ করে। এই বাতাসের প্রবাহ যত বেশি শক্তিশালী ও বাধাহীন হয়, শীতের তীব্রতা এবং শৈত্যপ্রবাহের আশঙ্কাও তত বাড়ে।

অন্যদিকে উত্তরের জেলা পঞ্চগড়ে ইতোমধ্যে শীতের প্রভাব বাড়তে শুরু করেছে। টানা চার দিন ধরে জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রয়েছে। ভোরের হালকা কুয়াশা এবং রাতভর বয়ে চলা হিমেল বাতাসে বাড়ছে শীতের অনুভূতি।তেঁতুলিয়া আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহের শুরু থেকেই এ অঞ্চলে তাপমাত্রা কমতে শুরু করেছে। গত মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। বুধবার (২৫ নভেম্বর) তা আরও কমে ১৩ দশমিক ৫ ডিগ্রিতে নেমে আসে। পরদিন বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

স্থানীয়ভাবে দেখা গেছে, দিনের বেলায় সূর্যের তাপ থাকায় শীতের প্রভাব কিছুটা কম থাকে। তবে বিকেল থেকে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে উত্তরের ঠান্ডা বাতাসে বাড়তে থাকে শীতের তীব্রতা। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে তা আরও বাড়ে। ভোরে কুয়াশা তুলনামূলক কম থাকলেও ঠান্ডা বাতাস উপেক্ষা করে জীবিকার প্রয়োজনে কাজে বের হচ্ছেন কৃষক ও নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ।তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, এ অঞ্চলে তাপমাত্রা ক্রমেই নিচের দিকে নামছে। আগামী ডিসেম্বর মাসে পঞ্চগড় ও আশপাশের এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আপনার মতামত লিখুন

Editorial News 24

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

নভেম্বরের শেষেই শীতের আগমনী বার্তা, ডিসেম্বরজুড়ে বাড়তে পারে শীতের দাপট

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0