English / বাংলা
Editorial News 24

বিএনপির সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন, জেলা বিএনপির সাবেক সহসভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা ও জালাল মোহাম্মদ গাউস এবং তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি সারওয়ার হোসেন। মনোনয়ন পেতে তারা দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি সাংগঠনিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন লড়াই, জয়ের আশায় জামায়াত

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন লড়াই, জয়ের আশায় জামায়াত
ছবি: সংগৃহীত

ওসমান ফারুকের পদত্যাগে শূন্য হওয়া কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের উপনির্বাচন ঘিরে জমে উঠেছে রাজনৈতিক তৎপরতা। আগামী ১০ জানুয়ারির নির্বাচন সামনে রেখে বিএনপির একাধিক নেতা মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন। অন্যদিকে, গত নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে হেরে যাওয়া জামায়াতে ইসলামী এবার আসনটি পুনরুদ্ধারে প্রস্তুতি নিচ্ছে। দলটির প্রার্থী হিসেবে আবারও মনোনয়ন পেয়েছেন জিহাদ খান।বিএনপির সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন, জেলা বিএনপির সাবেক সহসভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা ও জালাল মোহাম্মদ গাউস এবং তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি সারওয়ার হোসেন। মনোনয়ন পেতে তারা দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি সাংগঠনিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

এ ছাড়া অন্যান্য দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন জাতীয় নাগরিক পার্টির জেলা আহ্বায়ক শেখ খায়রুল কবির, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি আলমগীর হোসাইন তালুকদার এবং বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান।সর্বশেষ নির্বাচনে বিএনপির প্রার্থী ওসমান ফারুক ১ লাখ ১১ হাজার ৬৩৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর জিহাদ খান পেয়েছিলেন ১ লাখ ১ হাজার ২৭৬ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ছিল মাত্র ১০ হাজার ৩৬২।

বিএনপির নেতাকর্মীদের মতে, ওসমান ফারুকের মতো পরিচিত ও অভিজ্ঞ প্রার্থী থাকার পরও জয়ের ব্যবধান প্রত্যাশার তুলনায় কম ছিল। এবার মনোনয়নপ্রত্যাশীদের অধিকাংশই তুলনামূলক নতুন মুখ হওয়ায় আসনটি ধরে রাখা দলটির জন্য চ্যালেঞ্জ হতে পারে। তবে তৃণমূলের কাছে গ্রহণযোগ্য ও জনপ্রিয় কাউকে প্রার্থী করা হলে জয়ের বিষয়ে আশাবাদী তারা।করিমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজিজুল ইসলাম দুলাল বলেন, তৃণমূল পর্যায়ে গ্রহণযোগ্য ও জনপ্রিয় ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হলে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনে জয়ী হতে সর্বোচ্চ চেষ্টা করবেন তারা।

অন্যদিকে, গত নির্বাচনের ফলকে নিজেদের জন্য ইতিবাচক হিসেবে দেখছে জামায়াতে ইসলামী। দলটির নেতাকর্মীদের দাবি, আগের নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হলেও এবার জয়ের সম্ভাবনা বেশি। তাদের মতে, বিএনপির এবারের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে তেমন হেভিওয়েট কেউ না থাকায় সেই সুযোগ কাজে লাগাতে চায় জামায়াত।করিমগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির জোবায়ের আহমেদ বলেন, এবারের নির্বাচনে বিএনপির শক্তিশালী বা হেভিওয়েট প্রার্থী নেই। তাই এ আসনে জামায়াতে ইসলামী বিজয়ী হবে বলে তারা আশা করছেন।তবে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী হিসাব-নিকাশের বাইরে ভোটারদের প্রত্যাশা এলাকার উন্নয়ন ও যোগ্য নেতৃত্ব। দলীয় পরিচয়ের চেয়ে সৎ, যোগ্য এবং এলাকার মানুষের কল্যাণে কাজ করবেন—এমন জনপ্রতিনিধি চান তারা।জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ আসনের ১৫১টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোরশেদ আলম।করিমগঞ্জ ও তাড়াইল উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ-৩ আসনে মোট ভোটার ৪ লাখ ১২ হাজার ৬৬৩ জন। বিএনপি ও জামায়াতের পাল্টাপাল্টি নির্বাচনী প্রস্তুতির মধ্যে আগামী ১০ জানুয়ারি ভোটের মাধ্যমে নির্ধারিত হবে আসনটির পরবর্তী জনপ্রতিনিধি।

আপনার মতামত লিখুন

Editorial News 24

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন লড়াই, জয়ের আশায় জামায়াত

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0