English / বাংলা
Editorial News 24

চিকিৎসা

হামে আরও এক শিশুর মৃত্যু

দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৭৮০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ৯৫ জন এবং উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৬৮৫ জনের।সর্বশেষ ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন শিশুর মৃত্যু হয়েছে।এ সময়ে আরও ১৪০ জনের শরীরে নিশ্চিতভাবে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৪৪ জনে।এছাড়া গত এক দিনে ৮৭৩ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ১৬ হাজার ১১ জন।

হামে আরও এক শিশুর মৃত্যু