চীনা গুপ্তচরবৃত্তির সন্দেহে থাকা এক নারীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের খবর প্রকাশের পর এনভিডিয়া ও প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে মামলা করেছেন এক শেয়ারহোল্ডার। গণমাধ্যমে খবর প্রকাশের আগে বিনিয়োগকারীদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য গোপন ও বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে ক্যালিফোর্নিয়ার আদালতে মামলাটি করা হয়েছে।
গত সোমবার খুচরা বিনিয়োগকারী মার্ক কিস্টেনমাকার মামলাটি দায়ের করেন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রভিত্তিক আইনি প্রতিষ্ঠান রোজেন ল ফার্ম এ সংক্রান্ত ক্লাস-অ্যাকশন মামলার তথ্য প্রকাশ করে। মামলায় অভিযোগ করা হয়েছে, জেনসেন হুয়াং এমন এক নারীর সঙ্গে নিজের ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি শেয়ারহোল্ডারদের কাছ থেকে গোপন করেছিলেন, যিনি বেইজিংয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে।
গত মাসে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, সিঙ্গাপুরভিত্তিক ডেটা সেন্টার প্রতিষ্ঠান মেগাস্পিডের চীনা কর্মকর্তা অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। চীনে এনভিডিয়ার চিপ বিক্রির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়াতে মেগাস্পিড সহায়তা করছে—এমন সন্দেহে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে তদন্ত করছে মার্কিন বাণিজ্য দপ্তর।তখন এনভিডিয়া জানিয়েছিল, তাদের নিজস্ব তদন্তে মেগাস্পিডের কোনো বেআইনি কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়নি। তবে গত রোববার অ্যালিস হুয়াংয়ের সঙ্গে নিজের ঘনিষ্ঠ সম্পর্কের কথা স্বীকার করেন জেনসেন হুয়াং। এরপর গুপ্তচরবৃত্তির অভিযোগ খতিয়ে দেখতে একটি কমিটিও গঠন করে এনভিডিয়া।
মামলায় দাবি করা হয়েছে, মেগাস্পিডের সঙ্গে এনভিডিয়ার সম্পর্ক নিয়ে জেনসেন হুয়াং ও প্রতিষ্ঠানটি বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছিল। এতে কোম্পানির সুনাম ও ব্যবসায় বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে। গত ৯ অক্টোবর থেকে ৯ নভেম্বরের মধ্যে এনভিডিয়ার শেয়ার কেনা বিনিয়োগকারীদের পক্ষে মামলাটি করা হয়েছে। বাদীপক্ষের অভিযোগ, এসব বক্তব্যের মাধ্যমে কোম্পানির শেয়ারের দাম কৃত্রিমভাবে বাড়িয়ে রাখা হয়েছিল। প্রকৃত তথ্য জানলে বিনিয়োগকারীরা ওই দামে শেয়ার কিনতেন না, এমনকি আদৌ কিনতেন কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে। এতে বিনিয়োগকারীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
গত রোববার এনভিডিয়ার কর্মীদের উদ্দেশে পাঠানো এক বার্তায় ৬৩ বছর বয়সী জেনসেন হুয়াং স্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতার জন্য ক্ষমা চান। নিজের কর্মকাণ্ডের কোনো অজুহাত নেই উল্লেখ করে তিনি গভীর অনুশোচনা প্রকাশ করেন।
এদিকে, খবর প্রকাশের পর সোমবার লেনদেনের শুরুতে এনভিডিয়ার শেয়ারের দাম প্রায় ৮ শতাংশ কমে যায়। দিন শেষে দরপতনের পরিমাণ দাঁড়ায় ৪ দশমিক ৩ শতাংশ। এতে কোম্পানিটির বাজারমূল্য কমে যায় প্রায় ১৯ হাজার কোটি ডলার। মঙ্গলবারও শেয়ারটির দাম আরও ৬ শতাংশ কমেছে।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন