English / বাংলা
Editorial News 24

আর্কাইভ দেখুন

এরদোগানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

এরদোগানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় তুরস্কের আনতালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দুই নেতা।বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ৩১-এ অংশ নিতে মঙ্গলবার তুরস্কের আনতালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় বিকেল ৪টায় আনতালিয়া বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান তুরস্কের সংস্কৃতি ও পর্যটনবিষয়ক উপমন্ত্রী ড. সর্দার শ্যাম। এ সময় প্রধানমন্ত্রীকে বিশেষ গার্ড অব অনার দেওয়া হয়।আনতালিয়ায় পৌঁছানোর আগে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে যাত্রাবিরতি করেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশে রওনা হন তিনি। স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে ফ্লাইটটি ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে। সেখানে প্রায় দুই ঘণ্টা অবস্থানের পর দুপুর ২টা ৫৫ মিনিটে আনতালিয়ার উদ্দেশে যাত্রা করেন।ইস্তাম্বুল বিমানবন্দরে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে ভিভিআইপি মর্যাদায় রাষ্ট্রীয় অতিথি ভবনে নেওয়া হয়। সেখানে তাঁকে অভ্যর্থনা জানান বিমানবন্দরের প্রশাসনিক প্রধান ও গভর্নর ড. এম. ইলকার হাকতানকাচমাজ।আজ বুধবার কপ৩১ সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। আগামীকাল বৃহস্পতিবার সম্মেলনের মূল অধিবেশনে তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে। সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও মিলিত হতে পারেন তিনি।এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় গুরুত্ব পেতে পারে। সফরকালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে তারেক রহমানের। এ ছাড়া জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও তাঁর বৈঠকের সম্ভাবনা রয়েছে।এর আগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, বিএনপি ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব এস এম জাহাঙ্গীর এমপি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার।প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. সোহাগ আউয়াল, প্রেস সচিব সালেহ শিবলী, উপ-প্রেস সচিব হাসান শিপলুসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তি।


সম্পর্ক গোপন ও বিনিয়োগকারীদের বিভ্রান্তির অভিযোগে জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে মামলা

সম্পর্ক গোপন ও বিনিয়োগকারীদের বিভ্রান্তির অভিযোগে জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে মামলা

চীনা গুপ্তচরবৃত্তির সন্দেহে থাকা এক নারীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের খবর প্রকাশের পর এনভিডিয়া ও প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে মামলা করেছেন এক শেয়ারহোল্ডার। গণমাধ্যমে খবর প্রকাশের আগে বিনিয়োগকারীদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য গোপন ও বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে ক্যালিফোর্নিয়ার আদালতে মামলাটি করা হয়েছে।গত সোমবার খুচরা বিনিয়োগকারী মার্ক কিস্টেনমাকার মামলাটি দায়ের করেন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রভিত্তিক আইনি প্রতিষ্ঠান রোজেন ল ফার্ম এ সংক্রান্ত ক্লাস-অ্যাকশন মামলার তথ্য প্রকাশ করে। মামলায় অভিযোগ করা হয়েছে, জেনসেন হুয়াং এমন এক নারীর সঙ্গে নিজের ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি শেয়ারহোল্ডারদের কাছ থেকে গোপন করেছিলেন, যিনি বেইজিংয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে।গত মাসে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, সিঙ্গাপুরভিত্তিক ডেটা সেন্টার প্রতিষ্ঠান মেগাস্পিডের চীনা কর্মকর্তা অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। চীনে এনভিডিয়ার চিপ বিক্রির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়াতে মেগাস্পিড সহায়তা করছে—এমন সন্দেহে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে তদন্ত করছে মার্কিন বাণিজ্য দপ্তর।তখন এনভিডিয়া জানিয়েছিল, তাদের নিজস্ব তদন্তে মেগাস্পিডের কোনো বেআইনি কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়নি। তবে গত রোববার অ্যালিস হুয়াংয়ের সঙ্গে নিজের ঘনিষ্ঠ সম্পর্কের কথা স্বীকার করেন জেনসেন হুয়াং। এরপর গুপ্তচরবৃত্তির অভিযোগ খতিয়ে দেখতে একটি কমিটিও গঠন করে এনভিডিয়া।মামলায় দাবি করা হয়েছে, মেগাস্পিডের সঙ্গে এনভিডিয়ার সম্পর্ক নিয়ে জেনসেন হুয়াং ও প্রতিষ্ঠানটি বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছিল। এতে কোম্পানির সুনাম ও ব্যবসায় বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে। গত ৯ অক্টোবর থেকে ৯ নভেম্বরের মধ্যে এনভিডিয়ার শেয়ার কেনা বিনিয়োগকারীদের পক্ষে মামলাটি করা হয়েছে। বাদীপক্ষের অভিযোগ, এসব বক্তব্যের মাধ্যমে কোম্পানির শেয়ারের দাম কৃত্রিমভাবে বাড়িয়ে রাখা হয়েছিল। প্রকৃত তথ্য জানলে বিনিয়োগকারীরা ওই দামে শেয়ার কিনতেন না, এমনকি আদৌ কিনতেন কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে। এতে বিনিয়োগকারীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।গত রোববার এনভিডিয়ার কর্মীদের উদ্দেশে পাঠানো এক বার্তায় ৬৩ বছর বয়সী জেনসেন হুয়াং স্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতার জন্য ক্ষমা চান। নিজের কর্মকাণ্ডের কোনো অজুহাত নেই উল্লেখ করে তিনি গভীর অনুশোচনা প্রকাশ করেন।এদিকে, খবর প্রকাশের পর সোমবার লেনদেনের শুরুতে এনভিডিয়ার শেয়ারের দাম প্রায় ৮ শতাংশ কমে যায়। দিন শেষে দরপতনের পরিমাণ দাঁড়ায় ৪ দশমিক ৩ শতাংশ। এতে কোম্পানিটির বাজারমূল্য কমে যায় প্রায় ১৯ হাজার কোটি ডলার। মঙ্গলবারও শেয়ারটির দাম আরও ৬ শতাংশ কমেছে।


দুই স্ত্রীর মারামারিতেই চাকরি হারান মিসরের কোচ হোসাম হাসান

দুই স্ত্রীর মারামারিতেই চাকরি হারান মিসরের কোচ হোসাম হাসান

দুই স্ত্রীর মধ্যে মারামারি ও পারিবারিক বিরোধকে কেন্দ্র করে সৃষ্ট কেলেঙ্কারির জেরে মিসর জাতীয় ফুটবল দলের কোচের পদ হারিয়েছেন হোসাম হাসান।২০২৬ বিশ্বকাপে দায়িত্ব পালনের চার মাস পর হাসানকে নিয়ে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছে মিসর ফুটবল ফেডারেশন। মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে তার কর্মকাণ্ডের কারণে দলের ‘নেতিবাচক ভাবমূর্তি’ তৈরি এবং স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ তুলে ধরা হয়।মিসর জাতীয় দলের দায়িত্বে থাকাকালে ৩৮টি ম্যাচ পরিচালনা করেছেন হাসান। এসব ম্যাচের মধ্যে ২১টিতে জয়, ১০টিতে ড্র এবং সাতটিতে হারের রেকর্ড রয়েছে তার। তার অধীনেই আফ্রিকার দলটি বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা করে নেয়। তার স্থলাভিষিক্ত হচ্ছেন সিরামিকা ক্লিওপেট্রা ক্লাবের বর্তমান কোচ আলী মিনের।হাসানের বিদায়ের পেছনে আলোচনায় এসেছে গত আগস্টের একটি ঘটনা। সে সময় একটি হোটেলের বারে তার দুই স্ত্রীর মধ্যে বিরোধ প্রকাশ্যে রূপ নেয়। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, দুই নারীর মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় একপর্যায়ে সহিংসতায় গড়ায়। এ সময় জিনিসপত্র ছোড়াছুড়ি ও হাতাহাতির ঘটনাও ঘটে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে হোটেলকর্মীদের হস্তক্ষেপ করতে হয়। ওই ঘটনার পর হাসান অজ্ঞান হয়ে পড়েন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়।প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দুই নারীকে উচ্চস্বরে তর্ক করতে দেখা যায়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তাদের আলাদা করতে হোটেলকর্মীরা এগিয়ে আসেন।আগে ২০১৬ বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে বিদায়ের পর বর্ণবাদবিরোধী অঙ্গভঙ্গি ও বক্তব্যের কারণে ফিফার শাস্তির মুখে পড়েছিলেন হাসান।এ ছাড়া গত ৭ জুলাইয়ের একটি ঘটনার জেরে হাসান ও তার ভাই ইব্রাহিমকে তিন ম্যাচ করে নিষিদ্ধ করা হয়। একই ঘটনায় ম্যাচের পর বিতর্কিত মন্তব্য করা ফুটবলার জিকোকে পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।


ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৫ জন।মঙ্গলবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক বুলেটিনে এ তথ্য জানানো হয়।স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৪৭৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নভেম্বরের প্রথম ৯ দিনে প্রাণ হারিয়েছেন ৫২ জন। এ ছাড়া অক্টোবরে ১৭৪ জন, সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন এবং মে মাসে একজনের মৃত্যু হয়েছে। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে মারা গেছেন দুজন করে।বুলেটিনে জানানো হয়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৫৯৫ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৩ হাজার ৪৬৮ জনে। এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪৭ হাজার ১৫৮ জন।গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৫৬৫ জন। এ ছাড়া রাজশাহীতে ২২৯ জন, খুলনায় ২২০ জন, বরিশালে ২১১ জন, চট্টগ্রামে ২০৬ জন, ময়মনসিংহে ৭৩ জন, রংপুরে ৭১ জন এবং সিলেটে ২০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।


আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, অর্ধশতাধিক কারখানায় ছুটি

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, অর্ধশতাধিক কারখানায় ছুটি

মজুরি বৃদ্ধিসহ তিন দফা দাবিতে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে আবারও বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছেন পোশাক শ্রমিকরা। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে বলে শ্রমিকদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। পরে শিল্পাঞ্চলের অর্ধশতাধিক পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়ার জামগড়া থেকে নিশ্চিন্তপুর পর্যন্ত বিভিন্ন কারখানার শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ করেন।সংঘর্ষে আহত শ্রমিকদের মধ্যে রয়েছেন স্টারলিং স্টাইলস লিমিটেডের আলমগীর হোসেন ও রাফিয়া বেগম। এ ছাড়া তিন পুলিশ সদস্যসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিশ্চিন্তপুর এলাকায় নিউ এইজ পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ দিতে গিয়ে মূল ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেখতে পান। এর প্রতিবাদে তারা বিক্ষোভ শুরু করেন। পরে আশপাশের হা-মীম, এনভয়, লাইন, ভার্চুয়াল, নেক্সট কালেকশন ও স্টারলিং স্টাইলসসহ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।এরপর শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা এনভয় ও স্টারলিং কারখানার সামনে অবস্থান নেন। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে বলে অভিযোগ ওঠে। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে শ্রমিক ও পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হন।বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিতে গিয়েছিলেন। কিন্তু কারখানা বন্ধ থাকায় তারা বিক্ষোভ শুরু করলে পুলিশ বাধা দেয়। শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের পরিবর্তে শ্রমিকদের লক্ষ্য করে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।অন্যদিকে, শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিকরা বিক্ষোভের পাশাপাশি সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় তারা এনভয় ও স্টারলিং পোশাক কারখানায় ভাঙচুরের চেষ্টা চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ব্যবহার করলেও কোনো রাবার বুলেট নিক্ষেপ করেনি বলে দাবি করেন তিনি। শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।


আগুন-ককটেল ঠেকাতে সারা দেশে বাড়তি পুলিশ মোতায়েনের নির্দেশ আইজিপির

আগুন-ককটেল ঠেকাতে সারা দেশে বাড়তি পুলিশ মোতায়েনের নির্দেশ আইজিপির

দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা প্রতিরোধে সারা দেশে পুলিশি তৎপরতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। একই সঙ্গে গোয়েন্দা নজরদারি জোরদার এবং অতিরিক্ত পুলিশ মোতায়েনের নির্দেশনাও দিয়েছেন তিনি।মঙ্গলবার (১০ নভেম্বর) পুলিশ সদর দপ্তরে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এসব নির্দেশনা দেন আইজিপি। বৈঠকে সব মহানগর পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা ভার্চুয়ালি অংশ নেন।পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) কামারুম মুনিরা জানান, বৈঠকে যেকোনো পরিস্থিতিতে দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার ওপর গুরুত্বারোপ করেন আইজিপি। এ লক্ষ্যে টহল, তল্লাশি ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।আইজিপি পেশাদারিত্বের সঙ্গে দুষ্কৃতকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দেন। তবে আইনশৃঙ্খলা রক্ষার অভিযানে কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে পুলিশ কর্মকর্তাদের সতর্ক থাকতে বলেন তিনি। পাশাপাশি গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরে অতিরিক্ত পুলিশ মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, গত শনিবার থেকে সোমবার পর্যন্ত দেশের ২৭টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া ১৯টি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। এসব ঘটনায় ১১টি মামলা হয়েছে এবং ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।


হাসপাতালে আড়াই বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা: সিসিটিভি ফুটেজ দেখে ওয়ার্ডবয় গ্রেপ্তার

হাসপাতালে আড়াই বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা: সিসিটিভি ফুটেজ দেখে ওয়ার্ডবয় গ্রেপ্তার

ভাইরাল অডিওর জেরে কলমাকান্দা থানার ওসি প্রত্যাহার

ভাইরাল অডিওর জেরে কলমাকান্দা থানার ওসি প্রত্যাহার

মিনায় পৌঁছাচ্ছেন লাখো হজযাত্রী, ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত মক্কা

মিনায় পৌঁছাচ্ছেন লাখো হজযাত্রী, ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত মক্কা

পশ্চিম তীরে মসজিদেও নিরাপত্তাহীনতা, ইসরায়েলি হামলায় আতঙ্কে ফিলিস্তিনিরা

পশ্চিম তীরে মসজিদেও নিরাপত্তাহীনতা, ইসরায়েলি হামলায় আতঙ্কে ফিলিস্তিনিরা

ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

আসিফ মাহমুদের সময়ে সায়েদাবাদ প্রকল্পের ব্যয় ৪,৫৯৭ থেকে বেড়ে ১৬,০১৪ কোটি

আসিফ মাহমুদের সময়ে সায়েদাবাদ প্রকল্পের ব্যয় ৪,৫৯৭ থেকে বেড়ে ১৬,০১৪ কোটি

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ মৃধা গ্রেপ্তার!

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ মৃধা গ্রেপ্তার!

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

২০২৭ থেকে এসএসসি-দাখিলে অভিন্ন বিষয়ে হবে একই প্রশ্নে পরীক্ষা

২০২৭ থেকে এসএসসি-দাখিলে অভিন্ন বিষয়ে হবে একই প্রশ্নে পরীক্ষা

ফ্যামিলি মাইগ্রেশনের সবচেয়ে বড় সুবিধা হলো পুরো পরিবার একসঙ্গে নতুন দেশে স্থায়ী হওয়ার সুযোগ পায়

ফ্যামিলি মাইগ্রেশনের সবচেয়ে বড় সুবিধা হলো পুরো পরিবার একসঙ্গে নতুন দেশে স্থায়ী হওয়ার সুযোগ পায়

এরদোগানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

এরদোগানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

সম্পর্ক গোপন ও বিনিয়োগকারীদের বিভ্রান্তির অভিযোগে জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে মামলা

সম্পর্ক গোপন ও বিনিয়োগকারীদের বিভ্রান্তির অভিযোগে জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে মামলা

দুই স্ত্রীর মারামারিতেই চাকরি হারান মিসরের কোচ হোসাম হাসান

দুই স্ত্রীর মারামারিতেই চাকরি হারান মিসরের কোচ হোসাম হাসান

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, অর্ধশতাধিক কারখানায় ছুটি

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, অর্ধশতাধিক কারখানায় ছুটি

আগুন-ককটেল ঠেকাতে সারা দেশে বাড়তি পুলিশ মোতায়েনের নির্দেশ আইজিপির

আগুন-ককটেল ঠেকাতে সারা দেশে বাড়তি পুলিশ মোতায়েনের নির্দেশ আইজিপির

দু-একটি ককটেল বিস্ফোরণকে আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না:স্বরাষ্ট্রমন্ত্রী

দু-একটি ককটেল বিস্ফোরণকে আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না:স্বরাষ্ট্রমন্ত্রী

ইরান যুদ্ধের ব্যয় ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর কাছ থেকে আদায় করতে চান ট্রাম্প

ইরান যুদ্ধের ব্যয় ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর কাছ থেকে আদায় করতে চান ট্রাম্প

২০২৭ সাল থেকে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে এআই শিক্ষা

২০২৭ সাল থেকে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে এআই শিক্ষা

মেশিননির্ভর কৃষি: খরচ কি আমাদের জন্য উপযুক্ত?

মেশিননির্ভর কৃষি: খরচ কি আমাদের জন্য উপযুক্ত?

google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0