English / বাংলা
Editorial News 24

নতুন ব্যবস্থার ফলে স্কুল ও মাদ্রাসা শিক্ষাব্যবস্থার যেসব বিষয় একই বা সমমানের, সেগুলোর পরীক্ষায় প্রশ্নপত্র প্রণয়নে সমন্বয় আনা হবে। অর্থাৎ অভিন্ন বিষয়গুলোর জন্য এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হবে।

২০২৭ থেকে এসএসসি-দাখিলে অভিন্ন বিষয়ে হবে একই প্রশ্নে পরীক্ষা

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

২০২৭ থেকে এসএসসি-দাখিলে অভিন্ন বিষয়ে হবে একই প্রশ্নে পরীক্ষা

২০২৭ সাল থেকে এসএসসি ও দাখিল পরীক্ষায় স্কুল ও মাদ্রাসা শিক্ষাব্যবস্থার অভিন্ন বিষয়গুলোতে একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে দাখিলের সংশ্লিষ্ট বিষয়গুলোর কোড এসএসসির বিষয় কোডের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন করে নির্ধারণ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।

সোমবার বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর এস এম তৌহিদুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে নতুন বিষয় কোড প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুনর্নির্ধারিত এসব কোড ২০২৭ সালের দাখিল পরীক্ষার নিয়মিত পরীক্ষার্থীদের জন্য কার্যকর হবে।

নতুন এই ব্যবস্থার আওতায় স্কুল ও মাদ্রাসার যেসব বিষয় একই বা সমমানের, সেসব বিষয়ে প্রশ্নপত্র তৈরিতে সমন্বয় করা হবে। ফলে সংশ্লিষ্ট বিষয়গুলোতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীরা একই প্রশ্নপত্রে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন।তবে মাদ্রাসা শিক্ষাব্যবস্থার নিজস্ব ও স্বতন্ত্র বিষয়গুলো এই ব্যবস্থার আওতায় থাকবে না।

মাদ্রাসা শিক্ষা বোর্ড জানিয়েছে, অভিন্ন বিষয়গুলোর প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নে সমন্বয় আনতেই বিষয় কোডগুলো পুনর্বিন্যাস করা হয়েছে। এর ফলে প্রশ্নপত্র তৈরি, খাতা মূল্যায়ন, ফলাফল প্রস্তুতসহ পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে সমন্বিত কাঠামো তৈরি হবে।

বোর্ডের নির্দেশনা অনুযায়ী, ২০২৭ সালের দাখিল পরীক্ষার নিয়মিত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন, ফরম পূরণ, পরীক্ষার্থীর তথ্য সংরক্ষণ ও প্রেরণ, প্রবেশপত্র তৈরি, প্রশ্নপত্র বিতরণ, উত্তরপত্র মূল্যায়ন, ফলাফল প্রকাশ এবং নম্বরপত্র ও সনদপত্র তৈরিসহ সব কার্যক্রমে নতুন বিষয় কোড ব্যবহার করতে হবে।তবে বর্তমান ও সাবেক অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য নতুন কোড প্রযোজ্য হবে না। তাদের ক্ষেত্রে আগের নির্ধারিত বিষয় কোডই বহাল থাকবে।

এদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রকাশিত তালিকায় দাখিল স্তরের বিভিন্ন বিষয়ের পুরোনো ও নতুন বিষয় কোড উল্লেখ করেছে। ২০২৭ সালের দাখিল পরীক্ষার সব কার্যক্রমে সংশ্লিষ্ট মাদ্রাসা, শিক্ষক ও পরীক্ষা-সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন কোড যথাযথভাবে ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

২০২৭ থেকে এসএসসি-দাখিলে অভিন্ন বিষয়ে হবে একই প্রশ্নে পরীক্ষা

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0