English / বাংলা
Editorial News 24

আত্মহত্যা

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের যে আদেশ দেওয়া হয়েছিল, তা বাতিল করেছেন আদালত, নতুন মোড় নিল দীর্ঘদিনের রহস্য।

চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় ৩০ বছর পর কবর থেকে দেহাবশেষ উত্তোলনের যে অনুমতি দেওয়া হয়েছিল, তা বাতিল করেছেন আদালত।মঙ্গলবার (২৩ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে মামলার বাদীপক্ষ দেহাবশেষ উত্তোলনের আদেশ বাতিলের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।বাদীপক্ষের আইনজীবী আবিদ হাসান বলেন, দীর্ঘ সময় পর লাশ উত্তোলন করলে কোনো কার্যকর ফল পাওয়া যাবে না এবং এতে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার পাশাপাশি জনমনে উত্তেজনা সৃষ্টি হতে পারে। এসব বিবেচনায় আদালতের কাছে আবেদন করা হয়।এর আগে চলতি বছরের ২৪ মে আদালত সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের অনুমতি দিয়েছিল। পরে নতুন আবেদনের পরিপ্রেক্ষিতে সেই আদেশ বাতিল করা হলো।উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় চিত্রনায়ক সালমান শাহের মৃত্যু ঘটে। এরপর থেকে তার মৃত্যু ঘিরে আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড—এ নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক ও তদন্ত চলছে।আদালতের এই সাম্প্রতিক সিদ্ধান্তের ফলে আবারও আলোচনায় এসেছে বহুল আলোচিত এই চলচ্চিত্র তারকার মৃত্যুর রহস্য।

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের যে আদেশ দেওয়া হয়েছিল, তা বাতিল করেছেন আদালত, নতুন মোড় নিল দীর্ঘদিনের রহস্য।