আমদানিনির্ভরতা কমিয়ে দেশীয় গবেষণা ও উৎপাদন সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ
Editorial News24 | সাভার প্রতিনিধি
প্রাণিসম্পদ খাতের প্রয়োজনীয় টিকার শতভাগ দেশেই উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, দেশের প্রাণিসম্পদের টিকার চাহিদা সম্পূর্ণভাবে স্থানীয় উৎপাদনের মাধ্যমে পূরণ করতে হবে। এতে একদিকে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে, অন্যদিকে আমদানিনির্ভরতা কমিয়ে দেশের প্রাণিসম্পদ খাতকে আরও শক্তিশালী করা সম্ভব হবে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) সম্মেলনকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে। দেশের অর্থনৈতিক অগ্রগতি, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং প্রাণিজ আমিষের চাহিদা পূরণে এ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় প্রাণিসম্পদ খাতের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলেও এ খাতের উন্নয়নকে গুরুত্ব দেওয়া হয়।
বিএলআরআইয়ের বিজ্ঞানী ও গবেষকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, গবেষণাগারে উদ্ভাবিত প্রযুক্তি ও গবেষণার ফলাফল মাঠপর্যায়ে কার্যকরভাবে প্রয়োগ করতে হবে। শুধু গবেষণায় সীমাবদ্ধ থাকলে চলবে না, বাস্তব উৎপাদন ব্যবস্থায় এর সুফল নিশ্চিত করতে হবে।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, প্রাণিসম্পদ খাতের বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং নতুন উদ্যোক্তা তৈরিতে উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে সরকারি গবেষণা প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনের বিষয়ে তিনি বলেন, দেশের জনগণ প্রত্যাশা করে প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আইন ও নিয়ম অনুযায়ী পরিচালিত হবে। জনগণের সেই প্রত্যাশা পূরণে সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে কাজ করতে হবে।
তিনি ‘সবার আগে বাংলাদেশ’ চেতনাকে ধারণ করে দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি প্রাণিসম্পদজাত পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ সরকারের অন্যতম লক্ষ্য।
তিনি বলেন, ইতিমধ্যে বাংলাদেশ থেকে নাইজেরিয়ায় হ্যাচিং ডিম রপ্তানি করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের রপ্তানি কার্যক্রম আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে।
খাদ্যনিরাপত্তা এবং মানুষ ও প্রাণীর স্বাস্থ্য সুরক্ষার বিষয়েও গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী। এ ক্ষেত্রে ‘ওয়ান হেলথ’ ধারণার কার্যকর বাস্তবায়ন জরুরি বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল বলেন, দেশের মানুষের পুষ্টিচাহিদা পূরণ, প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি এবং আমদানিনির্ভরতা কমাতে বাস্তবসম্মত ও দীর্ঘমেয়াদি গবেষণা প্রকল্প গ্রহণ করতে হবে।
তিনি জাতীয় অগ্রাধিকার বিবেচনায় সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি কৃষিজমি সংরক্ষণ করে বিকল্প জমি ও সম্পদ কাজে লাগিয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান জানান।
বিএলআরআইয়ের মহাপরিচালক ড. শাকিলা ফারুকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খানসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গবেষকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের ক্যাটল গবেষণা ও ভেড়া গবেষণা খামার পরিদর্শন করেন। এ ছাড়া সাভারে অবস্থিত কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন