English / বাংলা
Editorial News 24

বিনোদন

প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ সিং

জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিজিৎ সিং আবারও প্লেব্যাকে ফিরছেন। চলতি বছরের শুরুতে অবসরের ঘোষণা দিয়ে ভক্তদের হতাশ করলেও এবার নতুন সিনেমার গানে কণ্ঠ দিচ্ছেন তিনি।ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলার প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ ফিল্মসের আসন্ন সিনেমা ‘আওয়ারাপান ২’–এর ‘ইয়ে আওয়ারাপান’ গানটির মাধ্যমে তার প্রত্যাবর্তন হচ্ছে। আমাল মালিকের সুর ও রশ্মি বিরাগের কথায় গানটি আগামী ২১ জুলাই সব স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পাবে।প্রতিবেদনে বলা হয়, সিনেমার প্রধান চরিত্র ‘শিবম পণ্ডিত’-এর আবেগঘন যাত্রা তুলে ধরতে নির্মাতা বিশেষ ভাট অরিজিৎ সিংয়ের কণ্ঠকেই সবচেয়ে উপযুক্ত মনে করেন। সেই কারণেই তাকে আবার প্লেব্যাকে ফিরিয়ে আনা হয়েছে।বিশেষ ফিল্মসের সঙ্গে অরিজিতের দীর্ঘদিনের সফল কাজের সম্পর্ক রয়েছে। ‘মার্ডার ২’-এর ‘ফির মহব্বত’ থেকে শুরু করে ‘আশিকি ২’-এর ‘তুম হি হো’, ‘সিটিলাইটস’-এর ‘মুসকুরানে’, ‘খামোশিয়ান’ ও ‘হামারি আধুরি কাহানি’সহ একাধিক জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন তিনি।গত জানুয়ারিতে ইনস্টাগ্রামে এক পোস্টে প্লেব্যাক থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন অরিজিৎ। নতুন কোনো সিনেমায় আর গান না গাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন তিনি। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে আবারও নতুন গানে কণ্ঠ দিচ্ছেন এই শিল্পী।নীতিন কক্কর পরিচালিত‘আওয়ারাপান ২’ আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটিতে ইমরান হাশমির পাশাপাশি অভিনয় করেছেন দিশা পাটানি ও শাবানা আজমি।

প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ সিং