অভিনেত্রী তানজিন নাহার তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ। এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে অভিনেত্রীকে সংগঠনের সিদ্ধান্ত জানানো হয়েছে।শুক্রবার (৬ নভেম্বর) রাতে সংগঠনটির ফেসবুক পেজে প্রকাশিত একটি চিঠিতে এ তথ্য জানানো হয়।
প্রকাশিত চিঠি অনুযায়ী, গত ৪ অক্টোবর তানজিন তিশার কাছে সদস্যপদ স্থগিতের সিদ্ধান্তসংক্রান্ত চিঠি পাঠানো হয়েছিল। এতে স্বাক্ষর করেন সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু এবং সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মিঠু।চিঠিতে বলা হয়, গত ৭ জুলাই তানজিন তিশাকে সদস্যপদ স্থগিতের বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল অভিনয়শিল্পী সংঘ। তবে ওই নোটিশের জবাবে তিনি সংগঠনের কার্যালয়ে কোনো লিখিত ব্যাখ্যা জমা দেননি।
চিঠিতে আরও জানানো হয়, বিষয়টি নিয়ে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সালিশ ও বিবাদ মীমাংসাকরণ বৈঠকে আলোচনা হয়। সেখানে গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে সংগঠনের কার্যনির্বাহী পরিষদের নিয়মিত সভায় তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন