৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালি গিয়ে হামলার শিকার হওয়ার পর দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। দেশে ফিরে তিনি অভিযোগ করেছেন, ঘটনার পর ভেনিসে থাকা তার নিজের সিনেমার টিমের সদস্যরাও তাকে একপ্রকার বর্জন করেছেন।রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে ইতালির মেস্ত্রে শহরে গিয়েছিলেন বাঁধন। সেখানে নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রবাসী কর্মীদের হাতে তিনি লাঞ্ছিত হন। ঘটনার একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
হামলার পর বিভিন্ন পক্ষের সহযোগিতার কথা তুলে ধরে বাঁধন বলেন, ভেনিস চলচ্চিত্র উৎসবের পরিচালক, ইতালি সরকার, বাংলাদেশ সরকার এবং ইতালিতে বাংলাদেশের দূতাবাস তাকে সহযোগিতা করেছে।
তবে নিজের সিনেমার টিমের কাছ থেকে প্রত্যাশিত সহায়তা না পাওয়ার আক্ষেপ প্রকাশ করেন তিনি। বাঁধনের ভাষ্য, ‘ইতালির ঘটনার পর আমার টিমও আমাকে বর্জন করেছে।’ ফেস্টিভ্যালের বাকি কার্যক্রমে টিমের সঙ্গে অংশ নিতে তাকে নিষেধ করা হয়েছিল বলেও জানান তিনি।
এমনকি পরবর্তীতে টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালে যাওয়ার কথা থাকলেও সেখানেও তাকে যেতে নিষেধ করা হয়েছে বলে দাবি করেন বাঁধন।তবে সহশিল্পীদের মধ্যে সুনেরাহ, জায়নিন ও জায়নিনের মা তাকে সহযোগিতা করেছেন বলে জানান তিনি।
হামলার পর ইতালি সরকারের পক্ষ থেকে পাওয়া নিরাপত্তার কথাও উল্লেখ করেন বাঁধন। তিনি জানান, ইতালি সরকার, দেশটির সংস্কৃতি মন্ত্রণালয়, আন্ডার সেক্রেটারি ও পুলিশ বিভাগ তাকে ২৪ ঘণ্টা নিরাপত্তা দিয়েছে।নিরাপত্তাজনিত কারণে ভেনিস চলচ্চিত্র উৎসবের পরিচালক তাকে লিডোতে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন বলেও জানান এই অভিনেত্রী।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন