English / বাংলা
Editorial News 24

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া তিনজনের মধ্যে দুজন হরিয়ানার এবং একজন বিহারের বাসিন্দা। তাঁদের মধ্যে একজনের বয়স ১৭ বছর। অন্য দুজন হলেন বিহারের বেগুসরাইয়ের ২২ বছর বয়সী হৃতিক কুমার ওরফে রোশন এবং হরিয়ানার সোনিপতের ১৮ বছর বয়সী রেহান। রোশন মুম্বাইয়ের আন্ধেরি পশ্চিম এলাকায় থাকতেন এবং মোটরসাইকেলে যাত্রী পরিবহনের কাজ করতেন।

টাইগার শ্রফকে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেপ্তার ৩, হামলার নেপথ্যে বড় পরিকল্পনার সন্দেহ

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

টাইগার শ্রফকে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেপ্তার ৩, হামলার নেপথ্যে বড় পরিকল্পনার সন্দেহ

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজস্থানের কোটা রেলস্টেশন থেকে একটি ট্রেনে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। তদন্তকারীদের ধারণা, অভিনেতার চলাফেরার ওপর আগে থেকেই নজর রেখে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছিল। গ্রেপ্তার ব্যক্তিদের সঙ্গে লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর যোগসূত্র রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া তিনজনের মধ্যে দুজন হরিয়ানার এবং একজন বিহারের বাসিন্দা। তাঁদের মধ্যে একজনের বয়স ১৭ বছর। অন্য দুজন হলেন বিহারের বেগুসরাইয়ের ২২ বছর বয়সী হৃতিক কুমার ওরফে রোশন এবং হরিয়ানার সোনিপতের ১৮ বছর বয়সী রেহান। রোশন মুম্বাইয়ের আন্ধেরি পশ্চিম এলাকায় থাকতেন এবং মোটরসাইকেলে যাত্রী পরিবহনের কাজ করতেন।মুম্বাই পুলিশের তথ্যের ভিত্তিতে রাজস্থানের অপরাধ দমনকারী বিশেষ বাহিনী ও কোটা সিটি পুলিশের যৌথ দল পুনে-জয়পুর এক্সপ্রেসে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, তাঁদের মধ্যে দুজন সরাসরি গুলি চালানোর ঘটনায় জড়িত ছিলেন। অপরজন হামলার পর পালিয়ে যেতে সহায়তা করেছিলেন বলে সন্দেহ করা হচ্ছে।

তদন্তকারীদের ধারণা, হামলার আগে টাইগার শ্রফের নিয়মিত চলাফেরা সম্পর্কে তথ্য সংগ্রহ করেছিল অভিযুক্তরা। অভিনেতা প্রতি রোববার মুম্বাইয়ের জুহু এলাকার একটি ফুটবল মাঠে যেতেন। তাঁর এই নিয়মিত যাতায়াতের বিষয়টি জেনেই হামলার পরিকল্পনা করা হয়ে থাকতে পারে বলে মনে করছেন তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা।অভিযোগ অনুযায়ী, ফুটবল মাঠ থেকে গাড়িতে করে ফেরার সময় টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এরপর হামলাকারীরা এসভি সড়ক ধরে ভিলে পার্লে ও আন্ধেরি হয়ে পালিয়ে যায়। পরে আন্ধেরি পশ্চিম রেলস্টেশনের কাছে মোটরসাইকেলটি ফেলে রেখে ট্রেনে ওঠে তারা। সেখান থেকে বোরিভালির দিকে যাওয়ার সময় তাদের গতিবিধি সম্পর্কে তথ্য পায় তদন্তকারীরা।

এদিকে, অভিনেতার ওপর হামলার ঘটনায় কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। রোববার গভীর রাতে মুম্বাইয়ের বান্দ্রায় টাইগার শ্রফের বাসভবনে গিয়ে তাঁর খোঁজখবর নেন তিনি। এ সময় অভিনেতার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেন।একনাথ শিন্ডে বলেন, মুম্বাইয়ে অপরাধী চক্রের তৎপরতা কোনোভাবেই বরদাশত করা হবে না। অতীতে যেভাবে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে, প্রয়োজন হলে আবারও একই ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় অজ্ঞাতপরিচয় হামলাকারীরা। এ ঘটনায় ৩৬ বছর বয়সী অভিনেতা অক্ষত থাকলেও তাঁর গাড়িচালকসহ দুজন আহত হন।হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টে লরেন্স বিষ্ণোই গোষ্ঠী ঘটনার দায় স্বীকার করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়। তবে পোস্টটির সত্যতা এবং হামলার সঙ্গে গোষ্ঠীটির প্রকৃত সংশ্লিষ্টতা এখনো নিশ্চিত করেনি পুলিশ।ঘটনাটিকে কেন্দ্র করে বলিউডের তারকাদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। টাইগার শ্রফকে কেন লক্ষ্যবস্তু করা হয়েছিল, হামলার পেছনে কারা রয়েছে এবং এর সঙ্গে আরও বড় কোনো পরিকল্পনা জড়িত কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থাগুলো।

তথ্যসূত্র: এনডিটিভি

আপনার মতামত লিখুন

Editorial News 24

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

টাইগার শ্রফকে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেপ্তার ৩, হামলার নেপথ্যে বড় পরিকল্পনার সন্দেহ

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0