English / বাংলা
Editorial News 24

জানা গেছে, শুটিংয়ের সময় কয়েকজন চিত্রসাংবাদিক সালমানকে ‘বাবা’ বলে সম্বোধন করেন। এতে আপত্তি জানান তিনি। এরপর একের পর এক ছবি তোলার অনুরোধেও বিরক্তি প্রকাশ করেন অভিনেতা। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে শুরু হয়েছে আলোচনা।

‘বাবা’ বলায় চটে গেলেন সালমান খান

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

‘বাবা’ বলায় চটে গেলেন সালমান খান

ক্যামেরার সামনে সালমান খানকে সাধারণত বেশ স্বচ্ছন্দই দেখা যায়। তবে এবার সেই ক্যামেরার সামনেই বিরক্তি প্রকাশ করতে দেখা গেল বলিউডের ‘ভাইজান’কে। ‘বিগ বস ২০’-এর গ্র্যান্ড প্রিমিয়ারের শুটিংয়ে চিত্রসাংবাদিকদের সামনে মেজাজ হারান অভিনেতা।

জানা গেছে, শুটিংয়ের সময় কয়েকজন চিত্রসাংবাদিক সালমানকে ‘বাবা’ বলে সম্বোধন করেন। এতে আপত্তি জানান তিনি। এরপর একের পর এক ছবি তোলার অনুরোধেও বিরক্তি প্রকাশ করেন অভিনেতা। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে শুরু হয়েছে আলোচনা।

৪ সেপ্টেম্বর মুম্বাইয়ে ‘বিগ বস ২০’-এর গ্র্যান্ড প্রিমিয়ারের শুটিং হয়। আগামী ৬ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠানটির নতুন মৌসুম সম্প্রচারের কথা রয়েছে। শুটিংয়ে সালমানের পরনে ছিল গাঢ় নীল ডেনিম, কালো টি-শার্ট ও মাথায় কাউবয় হ্যাট।

শুটিংয়ের বিরতিতে চিত্রসাংবাদিকদের সামনে দাঁড়ান সালমান। এ সময় কয়েকজন তাকে ‘বাবা’ বলে ডাকেন। এতে বিরক্ত হয়ে তাকে বলতে শোনা যায়, ‘বাবা? এটা মনে হচ্ছে তোমার কাজ নয়। ক্যামেরার সামনে আসার আমার কোনো দরকার নেই।’

এরপরও ছবি তোলার অনুরোধ করতে থাকেন চিত্রসাংবাদিকরা। তখন সালমান বিরক্তি প্রকাশ করে বলেন, ‘ফোটো... ফোটো... ফোটো।’

তবে ঠিক কোন কারণে সালমানের মেজাজ খারাপ হয়েছিল, তা স্পষ্ট নয়। ‘বাবা’ সম্বোধন, নাকি বারবার ছবি তোলার অনুরোধ—কোন বিষয়টি তাকে বেশি বিরক্ত করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনার পর ‘বিগ বস ২০’ থেকে সালমান সরে দাঁড়াচ্ছেন—এমন কোনো নিশ্চিত খবর পাওয়া যায়নি। বরং নতুন মৌসুম নিয়ে দর্শকদের আগ্রহ বাড়ছে। এবার ‘ফ্যান্স কা ফয়সলা’ পর্বে রিয়া আহির ও লভ গিলের মধ্যে ভোট চলছে। বেশি ভোট পাওয়া প্রতিযোগী ‘বিগ বস’-এর ঘরে প্রবেশের সুযোগ পাবেন।

এদিকে ‘মাতৃভূমি’ সিনেমার কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন সালমান। পাশাপাশি ‘মনস্টার’ নামের একটি অ্যাকশন সিনেমায় নয়নতারার সঙ্গে তাকে দেখা যেতে পারে বলে বলিউডে জোর গুঞ্জন রয়েছে।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

‘বাবা’ বলায় চটে গেলেন সালমান খান

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0