যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক অঙ্গনে সম্মানিত নোবেল শান্তি পুরস্কারজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে বিদেশের মাটিতে হেনস্তার ঘটনায় নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট বলে সন্দেহ করা একদল ব্যক্তি জড়িত ছিলেন বলে মনে করছে সরকার।
এ ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নিউইয়র্কে বাংলাদেশের মিশনকে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা করার নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। হেনস্তার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়েও উদ্যোগ নিতে বলা হয়েছে।বিবৃতিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট ব্যক্তিদের এমন কর্মকাণ্ড বিশ্ববাসীর সামনে বাংলাদেশ ও দেশের সব নাগরিকের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন