English / বাংলা
Editorial News 24

উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। এর আগে আশুগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে ঝাড়ু হাতে মিছিল বের হয়ে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল

জাতীয় সংসদে বিএনপির সমালোচনা করে দেওয়া বক্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে উপজেলা বিএনপি। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল করে এ ঘোষণা দেন।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। এর আগে আশুগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে ঝাড়ু হাতে মিছিল বের হয়ে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

মিছিল শেষে নেতাকর্মীরা আবারও বিএনপি কার্যালয়ের সামনে জড়ো হন। সমাবেশে সভাপতিত্ব করেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী মো. শাহজাহান সিরাজ। এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন জয় ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামীম চৌধুরী।

সভাপতির বক্তব্যে হাজী মো. শাহজাহান সিরাজ রুমিন ফারহানার সমালোচনা করে বিভিন্ন অভিযোগ করেন। তিনি বলেন, সংসদে গ্যাস-বিদ্যুৎ সংকটের অজুহাতে রুমিন ফারহানা অসংসদীয় ভাষায় বক্তব্য দিয়েছেন। তার দাবি, ওই বক্তব্যের মাধ্যমে তিনি ভারত ও আওয়ামী লীগের স্বার্থ রক্ষা করছেন।তিনি আরও বলেন, রুমিন ফারহানার বক্তব্য বিএনপির নেতাকর্মীরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন। একই সঙ্গে আশুগঞ্জের মাটিতে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির সমালোচনা করে বক্তব্য দেন।সংসদে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে গ্যাস-বিদ্যুৎ ও সার সংকট তৈরি হবে এবং দুর্নীতি ও ঋণখেলাপির ক্ষেত্রে বাংলাদেশ নেতিবাচক অবস্থানে যেতে পারে।

তার ওই বক্তব্যের প্রতিবাদেই আশুগঞ্জ উপজেলা বিএনপি বিক্ষোভ সমাবেশ ও ঝাড়ু মিছিলের আয়োজন করে।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0