English / বাংলা
Editorial News 24

রাজধানী

শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হবে। আইনিভাবে তার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দণ্ডপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে এনে দেশের মাটিতেই সাজা কার্যকর করা হবে। শেখ হাসিনার ক্ষেত্রেও একই আইন প্রযোজ্য হবে। তিনি দেশে ফিরলেই গ্রেফতার হবেন। তাকে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি।শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে শামা ওবায়েদ ইসলাম বলেন, এ জন্য ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক সদিচ্ছা প্রয়োজন। বর্তমানে শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করছেন এবং সেখানে তার কোনো আনুষ্ঠানিক স্ট্যাটাস নেই। তার কাছে পাসপোর্ট বা ভ্রমণ নথি না থাকায় দেশে ফিরতে হলে প্রয়োজনীয় ছবিযুক্ত পরিচয়পত্র সংগ্রহ করতে হবে।প্রধানমন্ত্রীর পরবর্তী বিদেশ সফর প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, নতুন কোনো দেশের সফরের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। সম্প্রতি দুটি দেশ সফর শেষে প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন এবং পর্যায়ক্রমে অন্যান্য দেশ সফর করবেন।রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি বলেন, আসন্ন জাতিসংঘ অধিবেশনে বিষয়টি আরও জোরালোভাবে তুলে ধরা হবে। সংকট সমাধানে সরকারি-বেসরকারি এবং বিভিন্ন কূটনৈতিক ও অকূটনৈতিক মাধ্যমে আলোচনা অব্যাহত রয়েছে।

শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী