দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হয়েছে বজ্রবৃষ্টি। আগামী ১২ নভেম্বরের মধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় ঝোড়ো হাওয়া, বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। আবহাওয়ার এই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরই সারাদেশে শীতের অনুভূতি বাড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বর্তমানে চট্টগ্রাম, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি হচ্ছে। আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে একাধিক দফায় হালকা থেকে মাঝারি এবং কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। এর সঙ্গে আকস্মিক ঝড়ো হাওয়া ও তীব্র বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।
বৃষ্টির প্রভাব তুলনামূলক বেশি থাকতে পারে ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের জেলাগুলোতে। এ ছাড়া ময়মনসিংহ, সিলেট, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন এলাকাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সম্ভাব্য বৃষ্টিপ্রবণ জেলার মধ্যে রয়েছে ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, গোপালগঞ্জ, মুন্সিগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, হবিগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, চাঁদপুর, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, ভোলা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, নড়াইল, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধা, দিনাজপুর ও নওগাঁ।
তবে এই বৃষ্টিপাত টানা তিন দিন ধরে চলবে না। বৃষ্টির আগে ও পরে কিছু সময় আবহাওয়া স্বাভাবিক থাকতে পারে। এ সময়ে বজ্রপাত ও আকস্মিক ঝড়ের ঝুঁকি থাকায় আগামী তিন দিন প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ স্থানে অবস্থান এবং খোলা জায়গায় গুরুত্বপূর্ণ কাজ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, ১২ নভেম্বরের পর আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে। ফলে সারাদেশে রাতের বেলায় শীতের অনুভূতি বাড়বে। বিশেষ করে ১৩ থেকে ১৯ নভেম্বরের মধ্যে খুলনা, রাজশাহী, সিলেট ও রংপুর বিভাগের কিছু এলাকায় রাতের তাপমাত্রা ১৩ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে আসতে পারে।আবহাওয়ার এই পরিবর্তনের ফলে বৃষ্টির পর দেশের বিভিন্ন অঞ্চলে শীতের আমেজ আরও স্পষ্ট হয়ে উঠতে পারে।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন