কুষ্টিয়া শহরে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় জাকিয়া সুলতানা (১৬) নামে এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। সোমবার (৯ নভেম্বর) দুপুরে শহরের থানা পাড়ায় নিজ বাসার গেটের সামনে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত জাকিয়া সুলতানা কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এবং আসন্ন এসএসসি পরীক্ষার্থী। তার বাবার নাম জাকারিয়া। তাদের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়। বাবার চাকরির সুবাদে পরিবারটি কুষ্টিয়া শহরের থানা পাড়ায় ভাড়া বাসায় বসবাস করে।
পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১টা ১০ মিনিটের দিকে স্কুল ছুটির পর বাসায় ফিরে গেটের সামনে দাঁড়িয়ে কলবেল চেপে অপেক্ষা করছিল জাকিয়া। এ সময় কালো শার্ট পরা ইমন নামের এক কিশোর পেছন থেকে ছুরি দিয়ে তার ওপর হামলা চালায়। শরীরের বিভিন্ন স্থানে একাধিকবার ছুরিকাঘাত করে সে। জাকিয়ার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত ছুরি ফেলে পালিয়ে যায়।পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দুপুর ১টা ৪০ মিনিটের দিকে হাসপাতালে নিয়ে যান। অভিযুক্ত ইমন শহরের মজমপুর এলাকার ১৪১ মফিজ উদ্দিন বিশ্বাস সড়কের বাসিন্দা আব্বাস উদ্দিনের ছেলে। সে দশম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।জাকিয়ার মা সুমি আক্তার অভিযোগ করে বলেন, ইমন দীর্ঘদিন ধরে তার মেয়েকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল। কোচিংয়ে পড়ার সময় থেকেই সে জাকিয়াকে বিরক্ত করত। বিষয়টি ইমনের অভিভাবকদের জানানো হলে কিছুদিনের জন্য সে বিরত ছিল। তার অভিযোগ, সোমবার বাড়ির সামনে গেট খোলার অপেক্ষায় থাকার সময় মেয়েকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন তিনি।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, আহত শিক্ষার্থীর বক্তব্য এবং ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলাকারীকে শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হাসান জানান, শিক্ষার্থীর বাম হাত ও শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে পিঠে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। কয়েকটি স্থানে সেলাই দিতে হয়েছে। বর্তমানে তাকে হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। তবে সে আশঙ্কামুক্ত।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ বলেন, ঘটনাটি পুলিশের নজরে এসেছে। আহত শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন