English / বাংলা
Editorial News 24

এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কঠোর প্রতিক্রিয়া এসেছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আবেদনটিকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন।

শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদন নিয়ে আইনি যাচাইয়ে বিএনপি সরকার

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদন নিয়ে আইনি যাচাইয়ে বিএনপি সরকার

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য করা আবেদন ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কঠোর প্রতিক্রিয়া এসেছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আবেদনটিকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন। অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আবেদনটির সত্যতা ও আইনগত ভিত্তি যাচাই করা হচ্ছে।

সোমবার (৯ নভেম্বর) আইনজীবীদের মাধ্যমে ভারতের দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেন শেখ হাসিনা। লন্ডনভিত্তিক ম্যাটিক্স চেম্বারস নামের একটি প্রতিষ্ঠান ই-মেইলের মাধ্যমে আবেদনসংক্রান্ত চিঠিটি হাইকমিশনে পাঠায়। পরে সেটি ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়।

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান  জানান, ম্যাটিক্স চেম্বারস থেকে ই-মেইলে একটি চিঠি পাওয়া গেছে। তবে আবেদনটি প্রকৃতপক্ষে শেখ হাসিনার পক্ষ থেকে করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার মতো কোনো তথ্য তাদের কাছে নেই। এ কারণে চিঠিটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করার বিষয়ে সরকার সংবাদমাধ্যমে তথ্য পেয়েছে। তবে আবেদনটির সত্যতা এখনো যাচাই করা সম্ভব হয়নি। পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয় বিষয়টি খতিয়ে দেখছে। আবেদনটি যথাযথভাবে করা হয়েছে কি না, আবেদন করার আইনগত অধিকার রয়েছে কি না—এসব বিষয় পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আবেদনের চিঠিতে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছিল। এ কারণে নতুন করে দুটি নথি ইস্যু করার অনুরোধ জানিয়েছেন তার আইনজীবীরা। পাশাপাশি বাংলাদেশের নাগরিকত্ব এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তি ও সনদের বাধ্যবাধকতার বিষয় উল্লেখ করে দ্রুত আবেদন নিষ্পত্তির আহ্বান জানানো হয়েছে।

তবে হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান জানিয়েছেন, ই-মেইলে পাঠানো চিঠির সঙ্গে শেখ হাসিনার অনুমোদন বা আইনজীবীদের তাঁর পক্ষে কাজ করার ক্ষমতাসংক্রান্ত কোনো প্রমাণপত্র পাওয়া যায়নি।

এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, বাংলাদেশ শেখ হাসিনাকে পাসপোর্ট দিতে নয়, বরং ভারতের কাছ থেকে প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনতে চায়। তিনি বলেন, শেখ হাসিনা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তাকে দেশে ফেরানোর জন্য ভারতের সঙ্গে থাকা প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী উদ্যোগ নেওয়া হবে।প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ সন্ত্রাসীদের পাসপোর্ট দেয় না; বরং তাদের প্রত্যর্পণের দাবি জানায়। শেখ হাসিনার বিরুদ্ধে অতীতের বিভিন্ন হত্যাকাণ্ড, অপহরণ ও বিচারবহির্ভূত হত্যার অভিযোগ তুলে তিনি আইনজীবী প্রতিষ্ঠানটিকে তাদের মক্কেলের কর্মকাণ্ড সম্পর্কে জানার পরামর্শ দেন।

শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করা হয়েছিল ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে। ওই দিন দেশ ছাড়ার পর থেকে তিনি ভারতে অবস্থান করছেন। গত কয়েক মাস ধরে আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়ে আসছিলেন তিনি।

এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে একাধিক মামলা রয়েছে। গত বছরের ১৯ নভেম্বর পর্যন্ত তার বিরুদ্ধে ৬৬৩টি মামলা হওয়ার তথ্য রয়েছে, যার মধ্যে ৪৫৩টি হত্যা মামলা। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় তাকে মৃত্যুদণ্ডও দেওয়া হয়েছে।

শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদন নিয়ে বিএনপির নেতারাও প্রতিক্রিয়া জানিয়েছেন। সোমবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আবেদনটিকে ‘লজ্জাহীন’ বলে মন্তব্য করেন। তার ভাষ্য, শেখ হাসিনা দেশে ফেরার চেষ্টা করার পাশাপাশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার উদ্যোগ নিচ্ছেন এবং বিদেশি রাজনৈতিক ব্যক্তিদের সমর্থন চাইছেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, দেশে ফেরার জন্য শেখ হাসিনা আইনগতভাবে যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা নেননি। তার মতে, দেশে ফেরার বিষয়টি রাজনৈতিক কৌশলের অংশ।

অন্যদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা দাবি করেছেন, সরকার শেখ হাসিনাকে ভয় পাচ্ছে বলেই তাকে পাসপোর্ট বা ট্রাভেল পাস দিতে চাইছে না। দলটির মুখপাত্র মোহাম্মদ আলী আরাফাত  বলেন, আগে সরকার জানিয়েছিল শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে তাকে স্বাগত জানানো হবে। এখন তিনি ফিরতে চাইলেও সরকার সহযোগিতা করছে না।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের দাবি, নাগরিক হিসেবে শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি পাওয়ার অধিকার রয়েছে। তার মতে, পরিচয়পত্র ও পাসপোর্ট পাওয়া প্রত্যেক নাগরিকের সাংবিধানিক ও মৌলিক অধিকার।

আপনার মতামত লিখুন

Editorial News 24

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদন নিয়ে আইনি যাচাইয়ে বিএনপি সরকার

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0