English / বাংলা
Editorial News 24

রোববার (৮ নভেম্বর) তাকে এ পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্য দিয়ে বর্তমান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।

দেশের ২৯তম পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ পেলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী


প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

দেশের ২৯তম পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ পেলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী

বাংলাদেশের নতুন পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন পেশাদার কূটনীতিক সালাহউদ্দিন নোমান চৌধুরী। তিনি দেশের ২৯তম পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

রোববার (৮ নভেম্বর) তাকে এ পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্য দিয়ে বর্তমান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।

এর আগে ২০২৫ সালের জানুয়ারি থেকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী। নতুন দায়িত্বের জন্য সরকার তাকে ইতোমধ্যে জাতিসংঘের দায়িত্ব থেকে দেশে ফিরিয়ে এনেছে।

সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরেও সফরসঙ্গী ছিলেন তিনি। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পাওয়ার আগে নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন এই পেশাদার কূটনীতিক।

আপনার মতামত লিখুন

Editorial News 24

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬


দেশের ২৯তম পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ পেলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশের নতুন পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন পেশাদার কূটনীতিক সালাহউদ্দিন নোমান চৌধুরী। তিনি দেশের ২৯তম পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

রোববার (৮ নভেম্বর) তাকে এ পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্য দিয়ে বর্তমান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।

এর আগে ২০২৫ সালের জানুয়ারি থেকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী। নতুন দায়িত্বের জন্য সরকার তাকে ইতোমধ্যে জাতিসংঘের দায়িত্ব থেকে দেশে ফিরিয়ে এনেছে।

সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরেও সফরসঙ্গী ছিলেন তিনি। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পাওয়ার আগে নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন এই পেশাদার কূটনীতিক।


Editorial News 24


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0