English / বাংলা
Editorial News 24

তার নেতৃত্বে গঠিত হতে যাওয়া সরকারে বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার অতি-ডানপন্থী মিত্রদেরও যোগ দেওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে সরকার পরিচালনার নেতৃত্ব নিজের হাতেই রাখতে চান আইজেনকোট।

নেতানিয়াহুকে হারিয়ে ইসরায়েলের সরকারপ্রধান হলেন আইজেনকোট


প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

নেতানিয়াহুকে হারিয়ে ইসরায়েলের সরকারপ্রধান হলেন আইজেনকোট

ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন বিরোধীদলীয় নেতা ও ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকোট। তার নেতৃত্বে গঠিত হতে যাওয়া সরকারে বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার অতি-ডানপন্থী মিত্রদেরও যোগ দেওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে সরকার পরিচালনার নেতৃত্ব নিজের হাতেই রাখতে চান আইজেনকোট।তিনি বলেন, নেতানিয়াহু ও তার অতি-ডানপন্থী মিত্ররা চাইলে নতুন সরকারে অংশ নিতে পারবেন। তবে সরকার পরিচালিত হতে হবে তার নেতৃত্বে।সামরিক বাহিনীর সাবেক প্রধান আইজেনকোট মূলত নেতানিয়াহুর দল লিকুদ পার্টি এবং অতি-ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচের রিলিজিয়াস জায়োনিস্ট পার্টিকে উদ্দেশ্য করে এ প্রস্তাব দিয়েছেন।

আইজেনকোটের মতে, লিকুদ ও রিলিজিয়াস জায়োনিস্ট পার্টির নেতারা যদি বর্তমান পরিস্থিতিতে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা সত্যিই উপলব্ধি করেন, যেমনটি তারা প্রেসিডেন্টের কাছেও জানিয়েছেন, তাহলে তার প্রস্তাবিত নীতিমালা ও নেতৃত্বে গঠিত সরকারকে সমর্থন না করার কোনো কারণ নেই।এর আগে রোববার মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর পরিবর্তিত আন্তর্জাতিক পরিস্থিতিতে ইসরায়েলে স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ আনুষ্ঠানিকভাবে আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেন। এ সময় ইসরায়েল বর্তমানে অত্যন্ত অনিশ্চিত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বলেও সতর্ক করেন তিনি।

সরকার গঠনের দায়িত্ব পাওয়ার পর আইজেনকোট ইসরায়েলের বর্তমান সময়কে দেশটির গণতন্ত্রের ইতিহাসে অন্যতম নাজুক ও বিপজ্জনক অধ্যায় হিসেবে উল্লেখ করেন।

সূত্র: এএফপি।

আপনার মতামত লিখুন

Editorial News 24

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬


নেতানিয়াহুকে হারিয়ে ইসরায়েলের সরকারপ্রধান হলেন আইজেনকোট

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন বিরোধীদলীয় নেতা ও ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকোট। তার নেতৃত্বে গঠিত হতে যাওয়া সরকারে বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার অতি-ডানপন্থী মিত্রদেরও যোগ দেওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে সরকার পরিচালনার নেতৃত্ব নিজের হাতেই রাখতে চান আইজেনকোট।তিনি বলেন, নেতানিয়াহু ও তার অতি-ডানপন্থী মিত্ররা চাইলে নতুন সরকারে অংশ নিতে পারবেন। তবে সরকার পরিচালিত হতে হবে তার নেতৃত্বে।সামরিক বাহিনীর সাবেক প্রধান আইজেনকোট মূলত নেতানিয়াহুর দল লিকুদ পার্টি এবং অতি-ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচের রিলিজিয়াস জায়োনিস্ট পার্টিকে উদ্দেশ্য করে এ প্রস্তাব দিয়েছেন।

আইজেনকোটের মতে, লিকুদ ও রিলিজিয়াস জায়োনিস্ট পার্টির নেতারা যদি বর্তমান পরিস্থিতিতে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা সত্যিই উপলব্ধি করেন, যেমনটি তারা প্রেসিডেন্টের কাছেও জানিয়েছেন, তাহলে তার প্রস্তাবিত নীতিমালা ও নেতৃত্বে গঠিত সরকারকে সমর্থন না করার কোনো কারণ নেই।এর আগে রোববার মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর পরিবর্তিত আন্তর্জাতিক পরিস্থিতিতে ইসরায়েলে স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ আনুষ্ঠানিকভাবে আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেন। এ সময় ইসরায়েল বর্তমানে অত্যন্ত অনিশ্চিত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বলেও সতর্ক করেন তিনি।

সরকার গঠনের দায়িত্ব পাওয়ার পর আইজেনকোট ইসরায়েলের বর্তমান সময়কে দেশটির গণতন্ত্রের ইতিহাসে অন্যতম নাজুক ও বিপজ্জনক অধ্যায় হিসেবে উল্লেখ করেন।

সূত্র: এএফপি।


Editorial News 24


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0