English / বাংলা
Editorial News 24

একযোগে একাধিক বিমানে হামলার হুমকি আসায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, সব মিলিয়ে ১৯টি বিমান বোমা হামলার হুমকি পেয়েছিল। এর মধ্যে দুটি বিমানকে অন্যত্র অবতরণ করানো হয়। বাকি বিমানগুলো নিরাপদে নিজ নিজ গন্তব্যে পৌঁছায়।

ইউরোপের ১৯টি বিমানে বোমা হামলার হুমকি

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

ইউরোপের ১৯টি বিমানে বোমা হামলার হুমকি

ইউরোপজুড়ে বিভিন্ন বিমান সংস্থা বোমা হামলার হুমকি পেয়েছে। এসব হুমকির কারণে অন্তত দুটি বিমান নির্ধারিত গন্তব্যের পরিবর্তে অন্য বিমানবন্দরে অবতরণ করানো হয়েছে। তবে যুক্তরাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, হুমকিগুলো ভুয়া ছিল।

একযোগে একাধিক বিমানে হামলার হুমকি আসায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, সব মিলিয়ে ১৯টি বিমান বোমা হামলার হুমকি পেয়েছিল। এর মধ্যে দুটি বিমানকে অন্যত্র অবতরণ করানো হয়। বাকি বিমানগুলো নিরাপদে নিজ নিজ গন্তব্যে পৌঁছায়।

হুমকির কারণে অন্তত দুটি বিমান উড্ডয়ন করেনি। পরে সেগুলোতে তল্লাশি চালায় পুলিশ। তবে এখন পর্যন্ত হুমকি পাওয়া কোনো বিমানেই বোমার অস্তিত্ব পাওয়া যায়নি।যুক্তরাজ্যের পরিবহনমন্ত্রী হেইদি আলেক্সান্ডার জানিয়েছেন, ইউরোপের বিভিন্ন বিমানে ভুয়া হামলার হুমকি দেওয়া হয়েছে। তাঁর ভাষ্য, ইউরোপের অল্পসংখ্যক বিমান এসব হুমকির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।তিনি আরও জানান, এ ধরনের ভুয়া হুমকি মোকাবিলায় প্রচলিত নীতিমালা ও নিরাপত্তা পদ্ধতি অনুসরণ করা হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো এ ধরনের হুমকির কারণে ইউরোপের বিমান চলাচলে বিঘ্ন ঘটল।সাধারণত কোনো বিমান সংস্থা হামলার হুমকি পেলে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে। এ ক্ষেত্রেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একই ধরনের সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে।

তথ্যসূত্র: বিবিসি

আপনার মতামত লিখুন

Editorial News 24

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

ইউরোপের ১৯টি বিমানে বোমা হামলার হুমকি

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0