English / বাংলা
Editorial News 24

দণ্ডপ্রাপ্ত যুবকের নাম রিপন চন্দ্র শীল (২৫)। তিনি উপজেলার কোচাশহর ইউনিয়নের শক্তিপুর গ্রামের মৃত গোলক চন্দ্র শীলের ছেলে।

নেশা করে মা ও স্ত্রীকে মারধর, নিজেই ছেলেকে পুলিশে দিলেন মা

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

নেশা করে মা ও স্ত্রীকে মারধর, নিজেই ছেলেকে পুলিশে দিলেন মা
ছবি: সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদক সেবন করে মা ও স্ত্রীকে মারধরের অভিযোগে ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন তার মা। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত ওই যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। পাশাপাশি ১০০ টাকা জরিমানাও করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে মোবাইল ফোনে ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই আসাদ। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান এ দণ্ডাদেশ দেন।দণ্ডপ্রাপ্ত যুবকের নাম রিপন চন্দ্র শীল (২৫)। তিনি উপজেলার কোচাশহর ইউনিয়নের শক্তিপুর গ্রামের মৃত গোলক চন্দ্র শীলের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত, পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, মাদকাসক্ত রিপন প্রায়ই নেশা করে তার মা ও স্ত্রীকে মারধর করতেন। এ ছাড়া বাড়িঘর ও আসবাবপত্র ভাঙচুর করতেন তিনি। এ বিষয়ে প্রতিকার চেয়ে পরিবারের সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগও করেছিলেন।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে আবারও নেশা করে পরিবারের সদস্যদের মারধর এবং ঘরের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করেন রিপন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। এরপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন বিচারক তামশিদ ইরাম খান।গোবিন্দগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই আসাদ বলেন, ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে নেশা করে মাকে মারধরের অভিযোগ ছিল।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান ঢাকা পোস্টকে বলেন, ওই যুবক প্রায়ই নেশা করে মা ও স্ত্রীকে মারধর করতেন এবং বাড়িঘর ও প্রয়োজনীয় জিনিসপত্র ভাঙচুর করতেন। শান্তিশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে তাকে এক মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Editorial News 24

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

নেশা করে মা ও স্ত্রীকে মারধর, নিজেই ছেলেকে পুলিশে দিলেন মা

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0