English / বাংলা
Editorial News 24

রোববার দুপুরে শুনানি শেষে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আয়েশা আক্তার মৌসুমী পাঁচ হাজার টাকার মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী মো. মেহেদী হাসান মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

ছিনতাইকারীর হাতে শিক্ষিকার মৃত্যু: সেই ছিনতাইকারীকেই জামিন দিয়েছেন আদালত

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

ছিনতাইকারীর হাতে শিক্ষিকার মৃত্যু: সেই ছিনতাইকারীকেই জামিন দিয়েছেন আদালত

রাজধানীতে জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে চলন্ত রিকশা থেকে পড়ে বগুড়ার এক প্রধান শিক্ষিকার মৃত্যুর ঘটনায় করা মামলায় মো. রাকিব হোসেন (২৪) নামে এক আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত।

রোববার দুপুরে শুনানি শেষে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আয়েশা আক্তার মৌসুমী পাঁচ হাজার টাকার মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী মো. মেহেদী হাসান মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।আইনজীবী জানান, মামলার পুলিশ প্রতিবেদন দাখিল করা পর্যন্ত রাকিবের জামিন মঞ্জুর করেছেন আদালত। তাঁর বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকলে দ্রুত কারামুক্ত হতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।জামিন আবেদনে আসামিপক্ষের দাবি, রাকিব নির্দোষ এবং ষড়যন্ত্র করে তাঁকে মামলায় জড়ানো হয়েছে। ছিনতাইয়ের ঘটনায় উদ্ধার করা মোটরসাইকেলটি তাঁর নয় বলেও আবেদনে উল্লেখ করা হয়। এ ছাড়া তাঁর কাছ থেকে কোনো চোরাই মালামাল উদ্ধার করা হয়নি বলে দাবি করেন আইনজীবী।

মামলার বিবরণ অনুযায়ী, নিহত রনজিলা পারভীন (৫৬) বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। গত ২৯ আগস্ট চোখের চিকিৎসক দেখানোর জন্য স্বামী মো. আবদুল মতিনের সঙ্গে ঢাকায় যাচ্ছিলেন তিনি।

ভোর আনুমানিক ৫টা ৫৫ মিনিটে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের ১২ নম্বর গেটসংলগ্ন সড়ক দিয়ে অটোরিকশায় যাওয়ার সময় মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তাঁর হাতের ব্যাগ ধরে টান দেয়। এতে চলন্ত রিকশা থেকে ছিটকে পাকা সড়কে পড়ে মাথায় গুরুতর আঘাত পান রনজিলা পারভীন।

আপনার মতামত লিখুন

Editorial News 24

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

ছিনতাইকারীর হাতে শিক্ষিকার মৃত্যু: সেই ছিনতাইকারীকেই জামিন দিয়েছেন আদালত

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

রাজধানীতে জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে চলন্ত রিকশা থেকে পড়ে বগুড়ার এক প্রধান শিক্ষিকার মৃত্যুর ঘটনায় করা মামলায় মো. রাকিব হোসেন (২৪) নামে এক আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত।

রোববার দুপুরে শুনানি শেষে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আয়েশা আক্তার মৌসুমী পাঁচ হাজার টাকার মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী মো. মেহেদী হাসান মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।আইনজীবী জানান, মামলার পুলিশ প্রতিবেদন দাখিল করা পর্যন্ত রাকিবের জামিন মঞ্জুর করেছেন আদালত। তাঁর বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকলে দ্রুত কারামুক্ত হতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।জামিন আবেদনে আসামিপক্ষের দাবি, রাকিব নির্দোষ এবং ষড়যন্ত্র করে তাঁকে মামলায় জড়ানো হয়েছে। ছিনতাইয়ের ঘটনায় উদ্ধার করা মোটরসাইকেলটি তাঁর নয় বলেও আবেদনে উল্লেখ করা হয়। এ ছাড়া তাঁর কাছ থেকে কোনো চোরাই মালামাল উদ্ধার করা হয়নি বলে দাবি করেন আইনজীবী।

মামলার বিবরণ অনুযায়ী, নিহত রনজিলা পারভীন (৫৬) বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। গত ২৯ আগস্ট চোখের চিকিৎসক দেখানোর জন্য স্বামী মো. আবদুল মতিনের সঙ্গে ঢাকায় যাচ্ছিলেন তিনি।

ভোর আনুমানিক ৫টা ৫৫ মিনিটে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের ১২ নম্বর গেটসংলগ্ন সড়ক দিয়ে অটোরিকশায় যাওয়ার সময় মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তাঁর হাতের ব্যাগ ধরে টান দেয়। এতে চলন্ত রিকশা থেকে ছিটকে পাকা সড়কে পড়ে মাথায় গুরুতর আঘাত পান রনজিলা পারভীন।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0