English / বাংলা
Editorial News 24

প্রতিবেদন অনুযায়ী, শনিবার তাইজ প্রদেশে বেসামরিক মানুষের বাড়িঘর লক্ষ্য করে বিমান হামলা চালায় সৌদি যুদ্ধবিমান। এতে অন্তত ৯ জন নিহত এবং ১৬ জন আহত হন। হামলার পর ধসে পড়া স্থাপনার ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ইয়েমেনে সৌদি বিমান হামলায় শিশুসহ নিহত ১২, আহত ৩৩

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

 ইয়েমেনে সৌদি বিমান হামলায় শিশুসহ নিহত ১২, আহত ৩৩

ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলায় তিন শিশুসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৩৩ জন। শনিবার (১৭ অক্টোবর) দেশটির তাইজ ও ধামার প্রদেশে হামলার এসব ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, শনিবার তাইজ প্রদেশে বেসামরিক মানুষের বাড়িঘর লক্ষ্য করে বিমান হামলা চালায় সৌদি যুদ্ধবিমান। এতে অন্তত ৯ জন নিহত এবং ১৬ জন আহত হন। হামলার পর ধসে পড়া স্থাপনার ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।এর আগে, রাতভর ধামার প্রদেশে চালানো হামলায় তিন শিশু নিহত হয়। এ ঘটনায় আহত হন আরও ১৭ জন।

হুতি বিদ্রোহীদের দাবি, হামলায় আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ ক্লাস্টার বোমা ব্যবহার করা হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে সৌদি আরবের কোনো বক্তব্য এএফপির প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।ইয়েমেনে দীর্ঘদিন ধরে চলা গৃহযুদ্ধে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। অন্যদিকে, দেশটির বিভিন্ন অঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে রেখেছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। তাদের লক্ষ্য করে সৌদি নেতৃত্বাধীন জোট নিয়মিত বিমান হামলা চালিয়ে আসছে।

দীর্ঘস্থায়ী এই সংঘাতে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে নারী ও শিশুরা সহিংসতার শিকার হওয়ায় দেশটির মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

সূত্র: এএফপি, সিবিএস নিউজ

আপনার মতামত লিখুন

Editorial News 24

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

ইয়েমেনে সৌদি বিমান হামলায় শিশুসহ নিহত ১২, আহত ৩৩

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলায় তিন শিশুসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৩৩ জন। শনিবার (১৭ অক্টোবর) দেশটির তাইজ ও ধামার প্রদেশে হামলার এসব ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, শনিবার তাইজ প্রদেশে বেসামরিক মানুষের বাড়িঘর লক্ষ্য করে বিমান হামলা চালায় সৌদি যুদ্ধবিমান। এতে অন্তত ৯ জন নিহত এবং ১৬ জন আহত হন। হামলার পর ধসে পড়া স্থাপনার ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।এর আগে, রাতভর ধামার প্রদেশে চালানো হামলায় তিন শিশু নিহত হয়। এ ঘটনায় আহত হন আরও ১৭ জন।

হুতি বিদ্রোহীদের দাবি, হামলায় আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ ক্লাস্টার বোমা ব্যবহার করা হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে সৌদি আরবের কোনো বক্তব্য এএফপির প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।ইয়েমেনে দীর্ঘদিন ধরে চলা গৃহযুদ্ধে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। অন্যদিকে, দেশটির বিভিন্ন অঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে রেখেছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। তাদের লক্ষ্য করে সৌদি নেতৃত্বাধীন জোট নিয়মিত বিমান হামলা চালিয়ে আসছে।

দীর্ঘস্থায়ী এই সংঘাতে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে নারী ও শিশুরা সহিংসতার শিকার হওয়ায় দেশটির মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

সূত্র: এএফপি, সিবিএস নিউজ

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0