English / বাংলা
Editorial News 24

আয়ের উৎসের বাইরে সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে শেখ আব্দুল হান্নান এবং তাঁর স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুদক। এসব মামলায় তাঁদের বিরুদ্ধে বিপুল পরিমাণ অর্থ ও সম্পদের অসংগতির অভিযোগ আনা হয়েছে।

দুর্নীতির মামলায় কাতারে গ্রেপ্তার বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

দুর্নীতির মামলায় কাতারে গ্রেপ্তার বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান

দুর্নীতির মামলায় অভিযুক্ত বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নানকে কাতারে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত ১৫ অক্টোবর তাঁকে গ্রেপ্তার করা হয় বলে ইন্টারপোলের পাঠানো এক ই-মেইলে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) জানানো হয়েছে।আয়ের উৎসের বাইরে সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে শেখ আব্দুল হান্নান এবং তাঁর স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুদক। এসব মামলায় তাঁদের বিরুদ্ধে বিপুল পরিমাণ অর্থ ও সম্পদের অসংগতির অভিযোগ আনা হয়েছে।

দুদকের করা প্রথম মামলার অভিযোগ অনুযায়ী, শেখ আব্দুল হান্নান বৈধ আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৩ কোটি ২৮ লাখ ৫১ হাজার ৫০৬ টাকার সম্পদ অর্জন করেছেন। এ ছাড়া তাঁর নামে থাকা ছয়টি ব্যাংক হিসাবে মোট ২৭ কোটি ৬৩ লাখ ৬৬ হাজার ৭০১ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।এসব অভিযোগে তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।

অন্যদিকে, শেখ আব্দুল হান্নানের স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে করা পৃথক মামলায় জ্ঞাত আয়ের উৎসের বাইরে ১ কোটি ৯১ লাখ ৯০ হাজার ৩০৪ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া তাঁর নামে থাকা ৩২টি ব্যাংক হিসাবে প্রায় ১ কোটি ১৮ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে দুদকের মামলায় উল্লেখ করা হয়েছে।এই মামলায় তাহমিদা বেগমকে প্রধান আসামি করা হয়েছে। তাঁর অবৈধ সম্পদ অর্জনে সহযোগিতা করার অভিযোগে শেখ আব্দুল হান্নানকেও আসামি করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

শেখ আব্দুল হান্নান ১৯৮৪ সালে বাংলাদেশ বিমানবাহিনীতে কমিশন লাভ করেন। ২০২১ সালের ১২ জুন তিনি বিমানবাহিনীর ১৬তম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তী সময়ে ২০২৪ সালের ১১ জুন তিনি অবসরে যান।

আপনার মতামত লিখুন

Editorial News 24

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

দুর্নীতির মামলায় কাতারে গ্রেপ্তার বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0