English / বাংলা
Editorial News 24

কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান বিবিসি বাংলাকে জানান, আগুনে নিহত ব্যক্তিদের মরদেহ মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় শুধু দেখে তাঁদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। এ কারণে স্বজনদের প্রাথমিক শনাক্তকরণের ভিত্তিতে সাতজনের মরদেহের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে।

ইনানীর রিসোর্টে আগুনে নিহত ১০, তিনজনের স্বজনদের খুঁজছে পুলিশ

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

 ইনানীর রিসোর্টে আগুনে নিহত ১০, তিনজনের স্বজনদের খুঁজছে পুলিশ

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের মধ্যে তিনজনের পরিবারের সন্ধান এখনো পায়নি পুলিশ। ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও তাঁদের পরিচয় নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অন্যদিকে, বাকি সাতজনের স্বজনদের সঙ্গে যোগাযোগ হওয়ায় তাঁদের ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান বিবিসি বাংলাকে জানান, আগুনে নিহত ব্যক্তিদের মরদেহ মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় শুধু দেখে তাঁদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। এ কারণে স্বজনদের প্রাথমিক শনাক্তকরণের ভিত্তিতে সাতজনের মরদেহের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে।তিনি বলেন, ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত হওয়ার পর মরদেহগুলো সংশ্লিষ্ট পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বাকি তিনজনের স্বজনেরা যোগাযোগ করলে তাঁদের ক্ষেত্রেও একই প্রক্রিয়ায় ডিএনএ পরীক্ষা করা হবে।পুলিশ সুপার আরও জানান, নিহত ব্যক্তিদের মরদেহ বর্তমানে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিচয় নিশ্চিত করে পরিবারের কাছে হস্তান্তর না করা পর্যন্ত সেগুলো সেখানেই থাকবে।

এদিকে, অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় রিসোর্টের মালিকসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত শনিবার রাতে পুলিশের পক্ষ থেকে দায়ের করা মামলায় চারজনের নাম উল্লেখ করা হয়েছে। বাকি ১৯ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার সাংবাদিকদের জানান, অগ্নিকাণ্ডের পর আটক রিসোর্টের ব্যবস্থাপক জাহিদুল ইসলামকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।গত শনিবার সকালে রিসোর্টটিতে আগুন লাগার ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রাথমিকভাবে নিহতদের অধিকাংশই পর্যটক বলে ধারণা করা হচ্ছে।তবে রিসোর্টে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত করতে পারেননি ফায়ার সার্ভিস ও পুলিশের কর্মকর্তারা। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান।

আপনার মতামত লিখুন

Editorial News 24

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

ইনানীর রিসোর্টে আগুনে নিহত ১০, তিনজনের স্বজনদের খুঁজছে পুলিশ

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0