English / বাংলা
Editorial News 24

মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নাজেরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, মক্কার একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের দোষী সাব্যস্ত করা হয়েছিল।

মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। বুধবার (১৪ অক্টোবর) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খবর আজেলের।

মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নাজেরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, মক্কার একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের দোষী সাব্যস্ত করা হয়েছিল।

বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা বাহিনী তাদের আটক করার পর তদন্ত শেষে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে। পরে মামলাটি সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়। আদালতে অভিযোগের প্রমাণ পাওয়ায় তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অপরাধের গুরুতর প্রকৃতি এবং মসজিদের পবিত্রতা লঙ্ঘনের বিষয়টি বিবেচনায় নিয়ে এ সাজা দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রায় বহাল রাখে এবং মৃত্যুদণ্ড কার্যকরের জন্য রাজকীয় আদেশ জারি করা হয়।বিবৃতিতে আরও জানানো হয়, বুধবার (১৪ অক্টোবর) মক্কা অঞ্চলে নাজেরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতারের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মসজিদের পবিত্রতা রক্ষা, ইসলামী আইন অনুযায়ী বিচার নিশ্চিত করা এবং দেশের নিরাপত্তা বজায় রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। একই ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদেরও আইনি পরিণতির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছে মন্ত্রণালয়।

আপনার মতামত লিখুন

Editorial News 24

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। বুধবার (১৪ অক্টোবর) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খবর আজেলের।

মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নাজেরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, মক্কার একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের দোষী সাব্যস্ত করা হয়েছিল।

বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা বাহিনী তাদের আটক করার পর তদন্ত শেষে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে। পরে মামলাটি সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়। আদালতে অভিযোগের প্রমাণ পাওয়ায় তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অপরাধের গুরুতর প্রকৃতি এবং মসজিদের পবিত্রতা লঙ্ঘনের বিষয়টি বিবেচনায় নিয়ে এ সাজা দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রায় বহাল রাখে এবং মৃত্যুদণ্ড কার্যকরের জন্য রাজকীয় আদেশ জারি করা হয়।বিবৃতিতে আরও জানানো হয়, বুধবার (১৪ অক্টোবর) মক্কা অঞ্চলে নাজেরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতারের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মসজিদের পবিত্রতা রক্ষা, ইসলামী আইন অনুযায়ী বিচার নিশ্চিত করা এবং দেশের নিরাপত্তা বজায় রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। একই ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদেরও আইনি পরিণতির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছে মন্ত্রণালয়।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0