English / বাংলা
Editorial News 24

মোহসেন রেজাই বলেন, সংযুক্ত আরব আমিরাত ও হরমুজ প্রণালির আশপাশে যুক্তরাষ্ট্রের বিপুল অর্থমূল্যের সম্পদ রয়েছে। এখন পর্যন্ত এসব স্থাপনা ইরানের হামলার লক্ষ্যবস্তুর তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে ওই অঞ্চলের বিভিন্ন যোগাযোগের তার, ডেটা সেন্টার, এআই স্থাপনা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করা হতে পারে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বাধলে মধ্যপ্রাচ্যে মার্কিন এআই ও ডেটা সেন্টারে হামলার হুমকি ইরানের

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বাধলে মধ্যপ্রাচ্যে মার্কিন এআই ও ডেটা সেন্টারে হামলার হুমকি ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও সামরিক সংঘাত শুরু হলে মধ্যপ্রাচ্যে দেশটির গুরুত্বপূর্ণ প্রযুক্তি অবকাঠামো, ডেটা সেন্টার, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্থাপনা ও যোগাযোগব্যবস্থায় হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজাই জানিয়েছেন, উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন গুরুত্বপূর্ণ প্রযুক্তি স্থাপনাগুলো সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু হতে পারে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভিকে দেওয়া ৩০ মিনিটের এক সাক্ষাৎকারে এসব কথা বলেন রেজাই। সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক, হরমুজ প্রণালির পরিস্থিতি এবং নতুন করে যুদ্ধ শুরু হলে ইরানের সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে আলোচনা করেন তিনি। খবর আল-জাজিরার।

মোহসেন রেজাই বলেন, সংযুক্ত আরব আমিরাত ও হরমুজ প্রণালির আশপাশে যুক্তরাষ্ট্রের বিপুল অর্থমূল্যের সম্পদ রয়েছে। এখন পর্যন্ত এসব স্থাপনা ইরানের হামলার লক্ষ্যবস্তুর তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে ওই অঞ্চলের বিভিন্ন যোগাযোগের তার, ডেটা সেন্টার, এআই স্থাপনা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করা হতে পারে।

এসব প্রযুক্তিগত স্থাপনাকে মধ্যপ্রাচ্যে মার্কিন অর্থনীতির ‘স্পন্দন’ হিসেবে উল্লেখ করেন ইরানের এই নিরাপত্তা কর্মকর্তা। তাঁর দাবি, ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের এসব সম্পদের মোট মূল্য ২ লাখ কোটি ডলারেরও বেশি।

যুক্তরাষ্ট্র আবারও ইরানে হামলা চালালে নতুন সামরিক সক্ষমতা কাজে লাগানোর জন্য তাঁর দেশ পুরোপুরি প্রস্তুত রয়েছে বলেও জানান রেজাই তিনি আরও বলেন, আগের সংঘাতের প্রথম সপ্তাহেই ইরান তার সব সামরিক সক্ষমতা ব্যবহার করেনি। শুরুতেই সব সামর্থ্য কাজে লাগানো হলে পরবর্তী সময়ে ব্যবহারের জন্য পর্যাপ্ত সক্ষমতা অবশিষ্ট থাকত না।

রেজাইয়ের ভাষ্য অনুযায়ী, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও সংঘাত শুরু হলে আরও বিস্তৃত ও সমন্বিত পরিকল্পনা নিয়ে প্রতিপক্ষের মোকাবিলা করবে ইরান। তাঁর বক্তব্যে নতুন করে যুদ্ধ শুরু হলে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রযুক্তি ও যোগাযোগ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার সম্ভাবনার বিষয়টি স্পষ্ট হয়েছে।

তথ্যসূত্র: আল-জাজিরা।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বাধলে মধ্যপ্রাচ্যে মার্কিন এআই ও ডেটা সেন্টারে হামলার হুমকি ইরানের

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও সামরিক সংঘাত শুরু হলে মধ্যপ্রাচ্যে দেশটির গুরুত্বপূর্ণ প্রযুক্তি অবকাঠামো, ডেটা সেন্টার, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্থাপনা ও যোগাযোগব্যবস্থায় হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজাই জানিয়েছেন, উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন গুরুত্বপূর্ণ প্রযুক্তি স্থাপনাগুলো সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু হতে পারে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভিকে দেওয়া ৩০ মিনিটের এক সাক্ষাৎকারে এসব কথা বলেন রেজাই। সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক, হরমুজ প্রণালির পরিস্থিতি এবং নতুন করে যুদ্ধ শুরু হলে ইরানের সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে আলোচনা করেন তিনি। খবর আল-জাজিরার।

মোহসেন রেজাই বলেন, সংযুক্ত আরব আমিরাত ও হরমুজ প্রণালির আশপাশে যুক্তরাষ্ট্রের বিপুল অর্থমূল্যের সম্পদ রয়েছে। এখন পর্যন্ত এসব স্থাপনা ইরানের হামলার লক্ষ্যবস্তুর তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে ওই অঞ্চলের বিভিন্ন যোগাযোগের তার, ডেটা সেন্টার, এআই স্থাপনা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করা হতে পারে।

এসব প্রযুক্তিগত স্থাপনাকে মধ্যপ্রাচ্যে মার্কিন অর্থনীতির ‘স্পন্দন’ হিসেবে উল্লেখ করেন ইরানের এই নিরাপত্তা কর্মকর্তা। তাঁর দাবি, ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের এসব সম্পদের মোট মূল্য ২ লাখ কোটি ডলারেরও বেশি।

যুক্তরাষ্ট্র আবারও ইরানে হামলা চালালে নতুন সামরিক সক্ষমতা কাজে লাগানোর জন্য তাঁর দেশ পুরোপুরি প্রস্তুত রয়েছে বলেও জানান রেজাই তিনি আরও বলেন, আগের সংঘাতের প্রথম সপ্তাহেই ইরান তার সব সামরিক সক্ষমতা ব্যবহার করেনি। শুরুতেই সব সামর্থ্য কাজে লাগানো হলে পরবর্তী সময়ে ব্যবহারের জন্য পর্যাপ্ত সক্ষমতা অবশিষ্ট থাকত না।

রেজাইয়ের ভাষ্য অনুযায়ী, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও সংঘাত শুরু হলে আরও বিস্তৃত ও সমন্বিত পরিকল্পনা নিয়ে প্রতিপক্ষের মোকাবিলা করবে ইরান। তাঁর বক্তব্যে নতুন করে যুদ্ধ শুরু হলে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রযুক্তি ও যোগাযোগ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার সম্ভাবনার বিষয়টি স্পষ্ট হয়েছে।

তথ্যসূত্র: আল-জাজিরা।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0