সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশি এবং আহত ২৪ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথির চালানো হামলায় তাঁরা হতাহত হন বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এদিকে, একই বিমানবন্দরে রোববার (১১ অক্টোবর) নতুন করে হামলার ঘটনা ঘটেছে। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দ্বিতীয় দফার হামলায় একজন পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন।রিয়াদের বিমানবন্দরে হামলার দায় স্বীকার করেছে হুথি। গোষ্ঠীটির দাবি, তাদের সামরিক বাহিনী তিন ধাপে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে অভিযান চালিয়েছে। এসব হামলার কারণে বিমানবন্দরের কার্যক্রম ও বিমান চলাচল ব্যাহত হয়।
প্রতিবেদন অনুযায়ী, হামলায় বাংলাদেশিসহ ১৩ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হয়েছেন। গত পাঁচ দিনে বিমানবন্দরটিতে চার দফা হামলার ঘটনা ঘটেছে।নতুন করে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে তুরস্ক। অন্যদিকে, ইয়েমেনে যুদ্ধে জড়িত সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করে ধ্বংস করা হয়েছে।
এ ছাড়া সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ আভা শহরের বাসিন্দাদের জন্য সতর্কবার্তা জারি করেছে। এর আগে ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত সানা বিমানবন্দরে বিমান হামলায় একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়। এর কয়েক ঘণ্টা পরই রিয়াদের বিমানবন্দরে হামলার খবর সামনে আসে।এ পরিস্থিতিতে সৌদি আরবের বিমানবন্দর ব্যবহারের ক্ষেত্রে নিজ নিজ দেশের নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন