রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলার অভিযোগ উঠেছে। এ সময় বাড়িটি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে বলে জানিয়েছেন তিনি।সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরের ৩৩ নম্বর সড়কে অবস্থিত জি এম কাদেরের বাসায় এ ঘটনা ঘটে।
গণমাধ্যমকে হামলার বিষয়টি নিশ্চিত করে জি এম কাদের বলেন, সকালে ৫০ থেকে ৬০ জন যুবক বাসার সামনে এসে উত্তেজনাকর স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে তারা ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর চালান। এ সময় তাকে ‘ভারতের দালাল’ আখ্যা দিয়ে স্লোগান দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে একদল ব্যক্তিকে ‘ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান’ ও ‘ডাইরেক্ট অ্যাকশন’সহ বিভিন্ন স্লোগান দিয়ে জি এম কাদেরের বাসা লক্ষ্য করে ইট নিক্ষেপ করতে দেখা যায়। তাদের হাতে একাধিক ব্যানারও ছিল। এ সময় জি এম কাদেরের গ্রেপ্তারের দাবিতেও স্লোগান দিতে শোনা যায়।
অন্যদিকে, জাতীয় পার্টির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, এ ঘটনায় পরবর্তী করণীয় পরে জানানো হবে। তবে হামলাকারীরা কারা, এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিবৃতিতে বিস্তারিত কিছু জানানো হয়নি।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন