English / বাংলা
Editorial News 24

গ্রেপ্তার কিশোরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

বসিলায় ৬ কেজি গাঁজাসহ কিশোর গ্রেপ্তার

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

বসিলায় ৬ কেজি গাঁজাসহ কিশোর গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের বসিলা বাসস্ট্যান্ড এলাকায় ট্রাভেল ব্যাগে করে গাঁজা বহনের সময় মো. শাওন কায়ছার (১৭) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে বসিলা বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে যাত্রী ছাউনির সামনে পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাতে বসিলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, শাওন ঘাটারচর থেকে অটোরিকশাযোগে একটি ট্রাভেল ব্যাগ নিয়ে মোহাম্মদপুরের দিকে যাচ্ছিল। পথে মোহাম্মদপুর থানার বসিলা ক্যাম্পের চেকপোস্টে তাকে থামানো হয়।পরে তার সঙ্গে থাকা গাঢ় বাদামি রঙের ট্রাভেল ব্যাগ তল্লাশি করে সন্দেহজনক প্যাকেট পাওয়া যায়। নীল পলিথিনে মোড়ানো ও স্কচটেপ দিয়ে প্যাঁচানো তিনটি প্যাকেট খুলে মোট ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।এ ঘটনায় গাঁজা ও ট্রাভেল ব্যাগ জব্দ করা হয়েছে। গ্রেপ্তার কিশোরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

বসিলায় ৬ কেজি গাঁজাসহ কিশোর গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজধানীর মোহাম্মদপুরের বসিলা বাসস্ট্যান্ড এলাকায় ট্রাভেল ব্যাগে করে গাঁজা বহনের সময় মো. শাওন কায়ছার (১৭) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে বসিলা বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে যাত্রী ছাউনির সামনে পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাতে বসিলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, শাওন ঘাটারচর থেকে অটোরিকশাযোগে একটি ট্রাভেল ব্যাগ নিয়ে মোহাম্মদপুরের দিকে যাচ্ছিল। পথে মোহাম্মদপুর থানার বসিলা ক্যাম্পের চেকপোস্টে তাকে থামানো হয়।পরে তার সঙ্গে থাকা গাঢ় বাদামি রঙের ট্রাভেল ব্যাগ তল্লাশি করে সন্দেহজনক প্যাকেট পাওয়া যায়। নীল পলিথিনে মোড়ানো ও স্কচটেপ দিয়ে প্যাঁচানো তিনটি প্যাকেট খুলে মোট ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।এ ঘটনায় গাঁজা ও ট্রাভেল ব্যাগ জব্দ করা হয়েছে। গ্রেপ্তার কিশোরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0