সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফাসহ ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন।সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার তাজপুর বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে তাজপুর বাজারে ইনডোর ফুটবল খেলাকে কেন্দ্র করে খাদিমপুর ও চান্দপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। বিষয়টি মীমাংসার জন্য সালিশের উদ্যোগ নেওয়া হলেও সিদ্ধান্ত না মানায় একপর্যায়ে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।
প্রথমে অল্পসংখ্যক মানুষের মধ্যে মারামারি শুরু হলেও পরে উভয় পক্ষের শত শত মানুষ এতে জড়িয়ে পড়েন। এ সময় লাঠিসোঁটা, দেশীয় অস্ত্র ও ইটপাটকেল ব্যবহার করা হয়। সংঘর্ষ চলাকালে অনেককে মোবাইল ফোনের আলো জ্বালিয়ে ঘটনাস্থলে অবস্থান করতে দেখা যায়।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সিলেট-ঢাকা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহত কয়েকজনকে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন