চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম সাড়ে তিন মাসেই দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্সের পরিমাণ ১০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এ আয় বেড়েছে ১৩ দশমিক ১০ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের সূত্রে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত প্রবাসীরা দেশে ১০ দশমিক ১০ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। আগের ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৮ দশমিক ৯৩ বিলিয়ন ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে প্রবাসী আয়ে প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ১০ শতাংশ।বাংলাদেশ ব্যাংকের তথ্যে আরও বলা হয়েছে, চলতি অক্টোবরের প্রথম ১৪ দিনে দেশে ১ দশমিক ৫১ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে এসেছিল ১ দশমিক ৩৫ বিলিয়ন ডলার। ফলে এ সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১২ দশমিক ২০ শতাংশ।
এর আগে, গত সেপ্টেম্বর মাসে দেশে ২ দশমিক ৭৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। আগস্টে এ পরিমাণ ছিল ২ দশমিক ৯৬ বিলিয়ন ডলার এবং জুলাইয়ে ২ দশমিক ৮৫ বিলিয়ন ডলার।
এদিকে, প্রবাসী আয়ের ইতিবাচক প্রবাহের কারণে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও স্বস্তিদায়ক অবস্থানে রয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বর্তমানে দেশের মোট বা গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ৩৬ দশমিক ৩০ বিলিয়ন ডলার। অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী, দেশের রিজার্ভের পরিমাণ ৩১ দশমিক ৫০ বিলিয়ন ডলার।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন