English / বাংলা
Editorial News 24

সোমবার (১২ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন সমিতির সভাপতি সেলিম খান। তিনি জানান, এলপিজি ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদ জানাতেই দুই দিন বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতি ও শুক্রবার সারা দেশে বন্ধ থাকবে এলপিজি বিক্রি

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

বৃহস্পতি ও শুক্রবার সারা দেশে বন্ধ থাকবে এলপিজি বিক্রি

ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার (১৫ ও ১৬ অক্টোবর) সারা দেশে এলপিজি বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। এ সিদ্ধান্তের ফলে দুই দিন সিলিন্ডার গ্যাস কিনতে গিয়ে ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহকেরা।

সোমবার (১২ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন সমিতির সভাপতি সেলিম খান। তিনি জানান, এলপিজি ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদ জানাতেই দুই দিন বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, সম্প্রতি দেশের বাজারে এলপিজির দাম বাড়ানো হয়েছে। গত ৪ অক্টোবর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়।

দাম বৃদ্ধির পর এবার ব্যবসায়ীদের বিক্রি বন্ধের ঘোষণায় এলপিজির সরবরাহ ও বাজার পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে রান্নার কাজে সিলিন্ডার গ্যাসের ওপর নির্ভরশীল পরিবারগুলোকে এ সময়ে সমস্যায় পড়তে হতে পারে।

তবে বৃহস্পতিবার ও শুক্রবার বিক্রি বন্ধ থাকাকালে সারা দেশে এলপিজির সরবরাহ ও বাজার ব্যবস্থাপনা কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

বৃহস্পতি ও শুক্রবার সারা দেশে বন্ধ থাকবে এলপিজি বিক্রি

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার (১৫ ও ১৬ অক্টোবর) সারা দেশে এলপিজি বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। এ সিদ্ধান্তের ফলে দুই দিন সিলিন্ডার গ্যাস কিনতে গিয়ে ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহকেরা।

সোমবার (১২ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন সমিতির সভাপতি সেলিম খান। তিনি জানান, এলপিজি ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদ জানাতেই দুই দিন বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, সম্প্রতি দেশের বাজারে এলপিজির দাম বাড়ানো হয়েছে। গত ৪ অক্টোবর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়।

দাম বৃদ্ধির পর এবার ব্যবসায়ীদের বিক্রি বন্ধের ঘোষণায় এলপিজির সরবরাহ ও বাজার পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে রান্নার কাজে সিলিন্ডার গ্যাসের ওপর নির্ভরশীল পরিবারগুলোকে এ সময়ে সমস্যায় পড়তে হতে পারে।

তবে বৃহস্পতিবার ও শুক্রবার বিক্রি বন্ধ থাকাকালে সারা দেশে এলপিজির সরবরাহ ও বাজার ব্যবস্থাপনা কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0