উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার (১৫ ও ১৬ অক্টোবর) সারা দেশে এলপিজি বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। এ সিদ্ধান্তের ফলে দুই দিন সিলিন্ডার গ্যাস কিনতে গিয়ে ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহকেরা।সোমবার (১২ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন সমিতির সভাপতি সেলিম খান। তিনি জানান, এলপিজি ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদ জানাতেই দুই দিন বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এদিকে, সম্প্রতি দেশের বাজারে এলপিজির দাম বাড়ানো হয়েছে। গত ৪ অক্টোবর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়।দাম বৃদ্ধির পর এবার ব্যবসায়ীদের বিক্রি বন্ধের ঘোষণায় এলপিজির সরবরাহ ও বাজার পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে রান্নার কাজে সিলিন্ডার গ্যাসের ওপর নির্ভরশীল পরিবারগুলোকে এ সময়ে সমস্যায় পড়তে হতে পারে।তবে বৃহস্পতিবার ও শুক্রবার বিক্রি বন্ধ থাকাকালে সারা দেশে এলপিজির সরবরাহ ও বাজার ব্যবস্থাপনা কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি।