মায়ের শেষকৃত্যে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। মায়ের সৎকারে অংশ নিতে তাকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির অনুমতি দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) চট্টগ্রামের জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক।
জেলা ম্যাজিস্ট্রেটের আদেশে বলা হয়েছে, কোতোয়ালি থানার মামলা নম্বর ৫২(১০)২৪-এর হাজতি আসামি চন্দন কুমার ধর, যিনি চিন্ময় কৃষ্ণ দাস নামে পরিচিত, তার মা সন্ধ্যা রাণী ধর বৃহস্পতিবার মারা গেছেন। তার সৎকার বৃহস্পতিবার বিকেল ৩টায় হাটহাজারীর মেখল এলাকার শ্রীশ্রী পুণ্ডরীক ধামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।মায়ের শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য চিন্ময়ের ভাই রঞ্জন কুমার ধর আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে মুক্তির সময় থেকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির অনুমতি দেওয়া হয়।
আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২০১৬ সালের সংশ্লিষ্ট নির্দেশনা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে।
চট্টগ্রামের প্রবর্তক শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির পরিচালনা কমিটির অন্যতম শীর্ষ কর্মকর্তা ও বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র স্বতন্ত্র গৌরাঙ্গ দাস জানান, প্যারোলে মুক্তির আদেশের কপি চট্টগ্রাম কারাগারে পৌঁছানোর পর চিন্ময়কে পাঁচ ঘণ্টার জন্য মুক্তি দেওয়া হবে।তিনি জানান, চিন্ময়ের মা সন্ধ্যা রাণী ধরের মরদেহ বর্তমানে হাটহাজারীর শ্রীশ্রী পুণ্ডরীক ধাম মন্দিরে রাখা হয়েছে। সেখানে শেষকৃত্যের প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।
কারাগার সূত্রে জানা গেছে, প্যারোলে মুক্তির পর চিন্ময় কৃষ্ণ দাসকে সরাসরি পুণ্ডরীক ধামে নেওয়া হবে। সেখানে মায়ের শেষকৃত্যে অংশ নেওয়ার পর নির্ধারিত সময় শেষে তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হবে।
চিন্ময়ের শৈশব ও পারিবারিক স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা পুণ্ডরীক ধামেই শেষবারের মতো মায়ের মরদেহের পাশে দাঁড়ানোর সুযোগ পাচ্ছেন তিনি। এরই মধ্যে সেখানে পরিবারের সদস্য, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত হতে শুরু করেছেন।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন