English / বাংলা
Editorial News 24

রাজধানীর মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকায় অভিযান চালিয়ে বিগার রুবেল ও রিয়াজ ওরফে জোটনকে গ্রেপ্তার করেছে আদাবর থানা পুলিশ

মোহাম্মদপুরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২


প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

 মোহাম্মদপুরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

রাজধানীর মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকায় অভিযান চালিয়ে বিগার রুবেল ও রিয়াজ ওরফে জোটনকে গ্রেপ্তার করেছে আদাবর থানা পুলিশ। তাদের বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি, মারামারি ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে নবীনগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আদাবর থানায় দায়ের করা একটি মামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।গ্রেপ্তার বিগার রুবেলের বয়স ৩০ বছর। তার বাবা মৃত সাইদুল এবং মা রোজিনা। তিনি নবীনগর হাউজিং এলাকায় বসবাস করতেন। অন্যদিকে ২৫ বছর বয়সী রিয়াজ ওরফে জোটনের বাবা আব্দুল মান্নান গাজী এবং মা শেফালী। তার বাড়ি আদাবরের শ্যামলী হাউজিংয়ের দ্বিতীয় প্রকল্প এলাকায়।

পুলিশের তথ্য অনুযায়ী, বিগার রুবেলের বিরুদ্ধে মোট ১০টি মামলা রয়েছে। অপরদিকে জোটনের বিরুদ্ধে রয়েছে ছয়টি মামলা। এসব মামলায় ছিনতাই, ডাকাতি, মারামারি ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।শনিবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. জুয়েল রানা।


আপনার মতামত লিখুন

Editorial News 24

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬


মোহাম্মদপুরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

রাজধানীর মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকায় অভিযান চালিয়ে বিগার রুবেল ও রিয়াজ ওরফে জোটনকে গ্রেপ্তার করেছে আদাবর থানা পুলিশ। তাদের বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি, মারামারি ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে নবীনগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আদাবর থানায় দায়ের করা একটি মামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।গ্রেপ্তার বিগার রুবেলের বয়স ৩০ বছর। তার বাবা মৃত সাইদুল এবং মা রোজিনা। তিনি নবীনগর হাউজিং এলাকায় বসবাস করতেন। অন্যদিকে ২৫ বছর বয়সী রিয়াজ ওরফে জোটনের বাবা আব্দুল মান্নান গাজী এবং মা শেফালী। তার বাড়ি আদাবরের শ্যামলী হাউজিংয়ের দ্বিতীয় প্রকল্প এলাকায়।

পুলিশের তথ্য অনুযায়ী, বিগার রুবেলের বিরুদ্ধে মোট ১০টি মামলা রয়েছে। অপরদিকে জোটনের বিরুদ্ধে রয়েছে ছয়টি মামলা। এসব মামলায় ছিনতাই, ডাকাতি, মারামারি ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।শনিবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. জুয়েল রানা।



Editorial News 24


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0