English / বাংলা
Editorial News 24

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ধর্মমন্ত্রী বলেন, মাদ্রাসার মতো পবিত্র শিক্ষাপ্রতিষ্ঠানে যাতে এ ধরনের ন্যক্কারজনক ঘটনা না ঘটে, সে বিষয়ে ইমামদের সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ধরনের অপরাধ প্রতিরোধে সরকার কঠোর অবস্থান নেবে বলেও জানান তিনি।

মাদ্রাসায় যৌন নিপীড়ন বন্ধে কঠোর পদক্ষেপের ঘোষণা ধর্মমন্ত্রীর


প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

 মাদ্রাসায় যৌন নিপীড়ন বন্ধে কঠোর পদক্ষেপের ঘোষণা ধর্মমন্ত্রীর

মাদ্রাসায় বলাৎকার ও অশালীন কর্মকাণ্ডের মতো ঘটনা অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশনে অংশ নেন তিনি।অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ধর্মমন্ত্রী বলেন, মাদ্রাসার মতো পবিত্র শিক্ষাপ্রতিষ্ঠানে যাতে এ ধরনের ন্যক্কারজনক ঘটনা না ঘটে, সে বিষয়ে ইমামদের সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ধরনের অপরাধ প্রতিরোধে সরকার কঠোর অবস্থান নেবে বলেও জানান তিনি।

এর আগে সম্মেলনে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা ইমামদের উদ্দেশে বক্তব্য দেন ধর্মমন্ত্রী। তিনি বলেন, কেউ যেন উসকানি দিয়ে দেশের ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।


আপনার মতামত লিখুন

Editorial News 24

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬


মাদ্রাসায় যৌন নিপীড়ন বন্ধে কঠোর পদক্ষেপের ঘোষণা ধর্মমন্ত্রীর

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

মাদ্রাসায় বলাৎকার ও অশালীন কর্মকাণ্ডের মতো ঘটনা অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশনে অংশ নেন তিনি।অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ধর্মমন্ত্রী বলেন, মাদ্রাসার মতো পবিত্র শিক্ষাপ্রতিষ্ঠানে যাতে এ ধরনের ন্যক্কারজনক ঘটনা না ঘটে, সে বিষয়ে ইমামদের সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ধরনের অপরাধ প্রতিরোধে সরকার কঠোর অবস্থান নেবে বলেও জানান তিনি।

এর আগে সম্মেলনে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা ইমামদের উদ্দেশে বক্তব্য দেন ধর্মমন্ত্রী। তিনি বলেন, কেউ যেন উসকানি দিয়ে দেশের ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।



Editorial News 24


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0