উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
মাদ্রাসায় বলাৎকার ও অশালীন কর্মকাণ্ডের মতো ঘটনা অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশনে অংশ নেন তিনি।অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ধর্মমন্ত্রী বলেন, মাদ্রাসার মতো পবিত্র শিক্ষাপ্রতিষ্ঠানে যাতে এ ধরনের ন্যক্কারজনক ঘটনা না ঘটে, সে বিষয়ে ইমামদের সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ধরনের অপরাধ প্রতিরোধে সরকার কঠোর অবস্থান নেবে বলেও জানান তিনি।এর আগে সম্মেলনে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা ইমামদের উদ্দেশে বক্তব্য দেন ধর্মমন্ত্রী। তিনি বলেন, কেউ যেন উসকানি দিয়ে দেশের ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।