English / বাংলা
Editorial News 24

আর্জেন্টিনার ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, স্কালোনি ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের মধ্যে আলোচনা বেশ ভালোভাবেই এগোচ্ছে। আগামী নভেম্বরের ফিফা আন্তর্জাতিক বিরতিতে চুক্তি নবায়নের বিষয়ে চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর আশা করা হচ্ছে। ওই সময়ে বুয়েনস এইরেসের লা বোম্বোনেরায় উরুগুয়ে এবং কোর্দোবায় কোস্টারিকার মুখোমুখি হওয়ার কথা রয়েছে আর্জেন্টিনার।

স্কালোনির সঙ্গে চুক্তি বাড়ানোর পথে আর্জেন্টিনা, লক্ষ্য ২০৩০ বিশ্বকাপ

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

 স্কালোনির সঙ্গে চুক্তি বাড়ানোর পথে আর্জেন্টিনা, লক্ষ্য ২০৩০ বিশ্বকাপ

আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান কোচ হিসেবে লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। প্রাথমিকভাবে দুই বছরের জন্য চুক্তি বাড়ানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আরও দুই বছর মেয়াদ বাড়ানোর সুযোগও রাখা হতে পারে। সবকিছু ঠিক থাকলে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার দায়িত্বে থাকতে পারেন বিশ্বকাপজয়ী এই কোচ।

আর্জেন্টিনার ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, স্কালোনি ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের মধ্যে আলোচনা বেশ ভালোভাবেই এগোচ্ছে। আগামী নভেম্বরের ফিফা আন্তর্জাতিক বিরতিতে চুক্তি নবায়নের বিষয়ে চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর আশা করা হচ্ছে। ওই সময়ে বুয়েনস এইরেসের লা বোম্বোনেরায় উরুগুয়ে এবং কোর্দোবায় কোস্টারিকার মুখোমুখি হওয়ার কথা রয়েছে আর্জেন্টিনার।

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন চুক্তির প্রাথমিক মেয়াদ হতে পারে দুই বছর। ২০২৮ সালের কোপা আমেরিকার পর আরও দুই বছরের জন্য চুক্তি বাড়ানোর সুযোগ থাকবে। এই শর্ত কার্যকর হলে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার ডাগআউটে দেখা যাবে স্কালোনিকে।স্কালোনির অধীনে একের পর এক সাফল্য পেয়েছে আর্জেন্টিনা। তার কোচিংয়ে ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের ফিনালিসিমা এবং কাতার বিশ্বকাপের শিরোপা জেতে দলটি। ২০২৬ বিশ্বকাপেও রানার্সআপ হয়েছে আর্জেন্টিনা। এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে বর্তমান কোচিং স্টাফকে ধরে রাখার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমটি।

তবে সহকারী কোচ ওয়াল্টার স্যামুয়েলের ভবিষ্যৎ নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। তাকে দায়িত্বে থেকে যাওয়ার জন্য রাজি করানোর চেষ্টা চলছে। স্কালোনি স্যামুয়েলকে নিজের বন্ধু ও গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, স্যামুয়েলের সিদ্ধান্তকে সম্মান জানানো হবে। তবে তিনি দায়িত্ব ছেড়ে দিলে সেটি দলের জন্য বড় ক্ষতি হবে।

আপনার মতামত লিখুন

Editorial News 24

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

স্কালোনির সঙ্গে চুক্তি বাড়ানোর পথে আর্জেন্টিনা, লক্ষ্য ২০৩০ বিশ্বকাপ

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0