English / বাংলা
Editorial News 24

স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, দক্ষিণ গাজার খান ইউনিস শহরে হামলায় সাইকেলে থাকা এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে, উত্তর গাজার জাবালিয়া শরণার্থীশিবিরের কাছে ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন এক নারী।

আরও ৩ গাজাবাসীকে গুলি করে হত্যা করল ইসরায়েল

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

 আরও ৩ গাজাবাসীকে গুলি করে হত্যা করল ইসরায়েল
ছবি: সংগৃহীত

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলা ও গুলিতে আরও তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) গাজা সিটির তাল আল-হাওয়া এলাকায় একটি গাড়িতে হামলায় একজন এবং খান ইউনিস ও জাবালিয়া এলাকায় পৃথক ঘটনায় আরও দুজন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা।

গাজা সিটির তাল আল-হাওয়া এলাকায় হামলার পর ঘটনাস্থলে জড়ো হন স্থানীয় বাসিন্দারা। এ সময় জরুরি উদ্ধারকর্মীরা হামলায় ক্ষতিগ্রস্ত গাড়িটিতে লাগা আগুন নেভানোর চেষ্টা করেন। ঘটনাস্থলের ছবিতে গাড়িটির পুড়ে যাওয়া ধ্বংসাবশেষের পাশে লোকজনকে অবস্থান করতে দেখা যায়।

স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, দক্ষিণ গাজার খান ইউনিস শহরে হামলায় সাইকেলে থাকা এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে, উত্তর গাজার জাবালিয়া শরণার্থীশিবিরের কাছে ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন এক নারী।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, খান ইউনিসে হামাসের এক সদস্যকে লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে। তবে গাজা সিটির তাল আল-হাওয়া ও জাবালিয়া এলাকায় হামলার বিষয়ে পাওয়া প্রতিবেদনগুলো যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে তারা।

ইসরায়েলের অভিযোগ, হামাস নতুন করে অস্ত্র সংগ্রহ করছে এবং প্রায় এক বছর আগে কার্যকর হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলার প্রস্তুতি নিচ্ছে। এ কারণে সাম্প্রতিক সপ্তাহগুলোতে হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করেছে ইসরায়েল। তবে হামাস এ অভিযোগ প্রত্যাখ্যান করে জানিয়েছে, তারা নতুন করে হামলা চালানো বা অস্ত্রভান্ডার পুনর্গঠনের চেষ্টা করছে না। সংগঠনটির অভিযোগ, ইসরায়েলই গাজা শান্তিচুক্তি বাধাগ্রস্ত করছে।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত বছর হওয়া যুদ্ধবিরতি চুক্তিতে গাজা পুনর্গঠনের পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে। তবে হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়ে আলোচকদের মধ্যে সমঝোতা না হওয়ায় পুনর্গঠন কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। এর মধ্যেই উপত্যকাটিতে ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে।

গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের হিসাবে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ১ হাজার ৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে, ইসরায়েলের দাবি, এ সময়ে তাদের চার সেনা নিহত হয়েছেন।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন যোদ্ধাদের হামলার পর গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। ওই হামলায় দক্ষিণ ইসরায়েলে প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন। এরপর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

তথ্যসূত্র: আরব নিউজ ও রয়টার্স

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

আরও ৩ গাজাবাসীকে গুলি করে হত্যা করল ইসরায়েল

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0