আইনের শাসনের ক্ষেত্রে বিশ্বের ১৪৩টি দেশ ও বিচারব্যবস্থার মধ্যে বাংলাদেশের অবস্থান ১২৩তম। ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্টের (ডব্লিউজেপি) প্রকাশিত ‘আইনের শাসন সূচক ২০২৬’-এ এ চিত্র উঠে এসেছে। সূচক অনুযায়ী, আইনের শাসনে আফ্রিকার নাইজেরিয়া ও জিম্বাবুয়ের চেয়েও পিছিয়ে রয়েছে বাংলাদেশ।প্রতিবেদনে বাংলাদেশের স্কোর ০.৩৯, যেখানে বৈশ্বিক গড় স্কোর ০.৫৫। তবে আগের বছরের তুলনায় এবার সূচকে দুই ধাপ এগিয়েছে দেশটি। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে অগ্রগতির দিক থেকে বাংলাদেশের অবস্থান সবচেয়ে ভালো।দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আইনের শাসনের সামগ্রিক অবস্থানে বাংলাদেশের স্থান চতুর্থ। এ অঞ্চলে প্রথম অবস্থানে রয়েছে নেপাল। এরপর যথাক্রমে শ্রীলঙ্কা ও ভারতের অবস্থান। অন্যদিকে, বাংলাদেশের চেয়ে পিছিয়ে রয়েছে পাকিস্তান ও আফগানিস্তান।
আফ্রিকার কয়েকটি দেশও আইনের শাসনের সূচকে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে। এসব দেশের মধ্যে ঘানা ৬২তম, কেনিয়া ১০০তম, লাইবেরিয়া ১০৩তম এবং সিয়েরা লিওন ১১০তম স্থানে রয়েছে। এ ছাড়া নাইজেরিয়া ১২০তম ও জিম্বাবুয়ে ১২২তম অবস্থানে রয়েছে।বিশ্বব্যাপী আইনের শাসনের সূচকে শীর্ষস্থান দখল করেছে ইউরোপের দেশগুলো। তালিকার প্রথম পাঁচটি দেশ হলো ডেনমার্ক, নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন ও লুক্সেমবার্গ।
ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট আটটি মানদণ্ডের ভিত্তিতে দেশগুলোর আইনের শাসনের পরিস্থিতি মূল্যায়ন করেছে। মানদণ্ডগুলো হলো সরকারি ক্ষমতার ওপর নিয়ন্ত্রণ, দুর্নীতির অনুপস্থিতি, মুক্ত সরকার, মৌলিক অধিকার, শৃঙ্খলা ও নিরাপত্তা, বিধি-বিধানের প্রয়োগ, দেওয়ানি বিচার এবং ফৌজদারি বিচার।
প্রতিবেদন অনুযায়ী, আটটি মানদণ্ডের মধ্যে তিনটিতে আগেরবারের তুলনায় বাংলাদেশের অগ্রগতি হয়েছে। এগুলো হলো সরকারি ক্ষমতার ওপর নিয়ন্ত্রণ, দুর্নীতির অনুপস্থিতি এবং বিধি-বিধানের প্রয়োগ। তবে বাকি পাঁচটি ক্ষেত্রে বাংলাদেশের অবস্থানের অবনতি হয়েছে।মৌলিক অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান সবচেয়ে দুর্বল। এ মানদণ্ডে ০.৩০ স্কোর নিয়ে ১৪৩টি দেশ ও বিচারব্যবস্থার মধ্যে ১৩৩তম স্থানে রয়েছে বাংলাদেশ।
অন্যদিকে, আটটি মানদণ্ডের মধ্যে মুক্ত সরকারের ক্ষেত্রে তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে দেশটি। এ বিভাগে ০.৪১ স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান ১০৬তম।
বিষয় : ট্রাইব্যুনাল
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন