English / বাংলা
Editorial News 24

নিরাপত্তার স্বার্থে নেওয়া এ পদক্ষেপের মাধ্যমে সম্ভাব্য সাইবার ঝুঁকি মোকাবিলা ও ওয়েবসাইটের সুরক্ষা নিশ্চিত করাই কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্য।

সাইবার হামলার শঙ্কায় বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট


প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

সাইবার হামলার শঙ্কায় বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

বিশ্বজুড়ে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংককে লক্ষ্য করে সাইবার হামলার আশঙ্কার মধ্যে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিজেদের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রেখেছে বাংলাদেশ ব্যাংক। সম্ভাব্য সাইবার আক্রমণ থেকে সুরক্ষা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটটি সাময়িকভাবে অফলাইন করা হয়। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সাধারণ ব্যবহারকারীরা ওয়েবসাইটটিতে প্রবেশ করতে পারেননি।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি জানান, বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকে ধারাবাহিকভাবে সাইবার হামলার ঘটনা ঘটছে। এ পরিস্থিতিতে সম্ভাব্য হামলা মোকাবিলা এবং আগাম সতর্কতার অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।তিনি আরও জানান, প্রয়োজনীয় সাইবার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং সংশ্লিষ্ট পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হওয়ার পর ওয়েবসাইটটি আবারও চালু করা হবে।

নিরাপত্তার স্বার্থে নেওয়া এ পদক্ষেপের মাধ্যমে সম্ভাব্য সাইবার ঝুঁকি মোকাবিলা ও ওয়েবসাইটের সুরক্ষা নিশ্চিত করাই কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্য।


আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬


সাইবার হামলার শঙ্কায় বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

বিশ্বজুড়ে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংককে লক্ষ্য করে সাইবার হামলার আশঙ্কার মধ্যে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিজেদের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রেখেছে বাংলাদেশ ব্যাংক। সম্ভাব্য সাইবার আক্রমণ থেকে সুরক্ষা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটটি সাময়িকভাবে অফলাইন করা হয়। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সাধারণ ব্যবহারকারীরা ওয়েবসাইটটিতে প্রবেশ করতে পারেননি।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি জানান, বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকে ধারাবাহিকভাবে সাইবার হামলার ঘটনা ঘটছে। এ পরিস্থিতিতে সম্ভাব্য হামলা মোকাবিলা এবং আগাম সতর্কতার অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।তিনি আরও জানান, প্রয়োজনীয় সাইবার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং সংশ্লিষ্ট পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হওয়ার পর ওয়েবসাইটটি আবারও চালু করা হবে।

নিরাপত্তার স্বার্থে নেওয়া এ পদক্ষেপের মাধ্যমে সম্ভাব্য সাইবার ঝুঁকি মোকাবিলা ও ওয়েবসাইটের সুরক্ষা নিশ্চিত করাই কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্য।



Editorial News 24


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0