জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
ঘটনার বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আবুল বাশার তালুকদার জানিয়েছেন, কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং কী কারণে গুলি চালানো হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
হাতিরঝিল থানা পুলিশ জানায়, গুলির ঘটনার সময় আসিফ আকবর বিশাল মার্কেটের তৃতীয় তলায় নিজের কার্যালয়ে অবস্থান করছিলেন।পুলিশ আরও জানায়, আসিফ আকবর ও তার এক বন্ধুর উপস্থিতিতে ব্যক্তিগত গাড়িটির পেছনের জানালা খুলে ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গাড়িতে গুলি চালানোর পেছনে আসিফ আকবরের ব্যক্তিগত কিংবা পেশাগত কোনো বিরোধ রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
সংগীতাঙ্গনে জনপ্রিয়তার পাশাপাশি ক্রিকেট অঙ্গনেও পরিচিত আসিফ আকবর। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন