English / বাংলা
Editorial News 24

বুধবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-১ অধিশাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ কমিটি গঠনের কথা জানানো হয়।

আইইডিসিআর পরিচালকের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি, প্রতিবেদন দিতে হবে ৭ কার্যদিবসে


প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

আইইডিসিআর পরিচালকের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি, প্রতিবেদন দিতে হবে ৭ কার্যদিবসে
ছবি: সংগৃহীত

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালকের কার্যালয়ে হামলা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।বুধবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-১ অধিশাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ কমিটি গঠনের কথা জানানো হয়।

তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (বাজেট) আরিফ আহমদকে। কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ধ্যাপক ডা.মো. জাহিদ রায়হান। আর সদস্য-সচিব হিসেবে রয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-১ শাখার উপসচিব ইমতিয়াজ হোসেন।

অফিস আদেশে বলা হয়েছে, বুধবার আনুমানিক বেলা ১১টার দিকে আইইডিসিআরের পরিচালকের কার্যালয়ে পরিচালকের ওপর হামলা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির বিষয়ে বিশ্বস্ত সূত্র এবং সামাজিক যোগাযোগমাধ্যমে খবর পাওয়া যায়। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও বিস্তারিত তথ্য জানতে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, সাত কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করে ঘটনার বিষয়ে সুস্পষ্ট পর্যবেক্ষণ, সংগৃহীত তথ্য-প্রমাণ, দায়ী ব্যক্তিদের দায়িত্ব নির্ধারণ এবং প্রয়োজনীয় সুপারিশসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে হবে।এ ছাড়া তদন্তের স্বার্থে স্বাস্থ্য অধিদপ্তর কিংবা এর অধীনস্থ যেকোনো প্রতিষ্ঠানের কর্মকর্তাকে কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার ক্ষমতাও দেওয়া হয়েছে তদন্ত কমিটিকে।


আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬


আইইডিসিআর পরিচালকের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি, প্রতিবেদন দিতে হবে ৭ কার্যদিবসে

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালকের কার্যালয়ে হামলা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।বুধবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-১ অধিশাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ কমিটি গঠনের কথা জানানো হয়।

তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (বাজেট) আরিফ আহমদকে। কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ধ্যাপক ডা.মো. জাহিদ রায়হান। আর সদস্য-সচিব হিসেবে রয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-১ শাখার উপসচিব ইমতিয়াজ হোসেন।

অফিস আদেশে বলা হয়েছে, বুধবার আনুমানিক বেলা ১১টার দিকে আইইডিসিআরের পরিচালকের কার্যালয়ে পরিচালকের ওপর হামলা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির বিষয়ে বিশ্বস্ত সূত্র এবং সামাজিক যোগাযোগমাধ্যমে খবর পাওয়া যায়। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও বিস্তারিত তথ্য জানতে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, সাত কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করে ঘটনার বিষয়ে সুস্পষ্ট পর্যবেক্ষণ, সংগৃহীত তথ্য-প্রমাণ, দায়ী ব্যক্তিদের দায়িত্ব নির্ধারণ এবং প্রয়োজনীয় সুপারিশসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে হবে।এ ছাড়া তদন্তের স্বার্থে স্বাস্থ্য অধিদপ্তর কিংবা এর অধীনস্থ যেকোনো প্রতিষ্ঠানের কর্মকর্তাকে কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার ক্ষমতাও দেওয়া হয়েছে তদন্ত কমিটিকে।



Editorial News 24


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0